কোরবানীর গোস্ত কি ৩ ভাগ করা ফরজ..?

কোরবানীর পশুর গোস্ত ৩ ভাগ করা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত..??? ফরজ বা ওয়াজিব হলে রেফারেন্স সহ উত্তর দিবেন must be
3180 views

2 Answers

না ভাই, কুরবানীর মাংস তিন ভাগ করা ফরয/ওয়াজিব কোনটাই নয় বরং সুন্নাত।অাপনি চাইলে তিন ভাগ করে একভাগ গরিবদের এক ভাগ অাত্নীয় স্বজনদের দিতে পারেন এটা সুন্নত।অাবার অাপনি ইচ্ছে করলে পুরোটাই নিজের জন্য রেখে দিতে পারেন,এতে অাপনার কুরবানীর কোন সমস্যা হবে না।

3180 views Answered
কুরবানীর গোশত তিনভাগ করা মুস্তাহাব আমল।

ইমাম আহমাদ, শাফেঈ (রহঃ) সহ বহু বিদ্বান কুরবানীর গোশত তিনভাগ করাকে মুস্তাহাব বলেছেন।

(সুবুলুস সালাম শরহ বুলূগুল মারাম ৪/১৮৮ পৃঃ)।

অতএব কুরবানীর গোশত তিন ভাগ করা যায়। একভাগ নিজেদের ও একভাগ প্রতিবেশীদের যারা কুরবানী করেনি এবং এক ভাগ ফকীর-মিসকীনদের। প্রয়োজনে বণ্টনে কমবেশী করাতে কোন দোষ নেই।

(সুবুলুস সালাম শরহ বুলূগুল মারাম ৪/১৮৮; আল-মুগনী ১১/১০৮; মির‘আত ২/৩৬৯; ঐ, ৫/১২০ পৃঃ)।
3180 views Answered

Related Questions

ল্যরি কিং কে?
1 Answers 2515 Views

Next steps