অর্থাৎ , আমার বেড রুমের মধ্য পরিস্থিতি টি এমন যে আমাকে কেউ কোনো ভাবে দেখতে পারবে না এমতাবস্থায় কি হাটু খোলা রাখলে ফরজ তরক করা হবে..?? (পুরুষের ক্ষেত্রে)
2997 views

1 Answers

 'রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, কোনো পুরুষ কোনো পুরুষের সতরের দিকে তাকাবে না, কোনো মহিলা মহিলার সতরের দিকে তাকাবে না (তিরমিজি দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ১০৭)।

অনত্র ইরশাদ করেছেন, 'স্বীয় স্ত্রী ও ক্রীতদাসী ছাড়া অন্যদের থেকে তোমার লজ্জাস্থান হিফাজত করো (তিরমিজি দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ১০৭)।

সুতরাং সতর ঢেকে রাখা নারী-পুরুষ উভয়ের ওপর ফরজ। জনসমক্ষে সতর ঢাকা যেমন ফরজ, নির্জনেও তেমন সতর ঢাকা ফরজ। এ বিষয়ে কারো কোনো মতভেদ নেই। অতএব শরয়ী প্রয়োজন ব্যতীত মানুষের সামনে অথবা নির্জনে সতর উন্মুক্ত করা কবিরা গুনাহ ও ফরজ তরকের কারণ।

2997 views

Related Questions