কুরবানির গরু কাটতে সাহায্য করা গরীবদের পারিশ্রমিক হিসেবে কুরবানির গোস্ত দেয়া যাবে?
-
বেশিরভাগ সময় দেখা যায়,কুরবানির গরু কাটতে সাহায্য করা লোকদের অর্থ বা অন্যকিছুর বদলে কুরবানির মাংস দেয়া হয়।এটা কি ঠিক।অবশ্যই কুরআন-হাদিসের আলোকে উত্তর দিবেন।
1 Answers
শ্রমের বিনিময়ে কুরবানীর গোস্ত প্রদান করা জায়েজ নয়। তা’ই এ পদ্ধতি পরিহার করতে হবে।কুরবানীর গোস্ত না দিয়ে পারিশ্রমিক দিতে হবে। পারিশ্রমিক দেবার পর হাদিয়া স্বরূপ গোস্ত প্রদান করলে কোন সমস্যা নেই।কিন্তু পারিশ্রমিক না দিয়ে, গোস্ত প্রদান করলে তা পারিশ্রমিকই হয়ে যায়। যদিও মুখে বলা হয় যে, পারিশ্রমিক নয় হাদিয়া স্বরূপ দেয়া হচ্ছে।তাহলে এক্ষেত্রে প্রশ্ন থাকে যে, যদি হাদিয়াই উদ্দেশ্য থাকে, তাহলে কাজ না করা অবস্থায়ইতো দেয়া যেতো, কাজ করার পর কেন?কাজ করার পর মুখে হাদিয়া বলে গোস্ত দিলেও, তা মূলত পারিশ্রমিক হিসেবেই প্রদান করা হয়, তা’ই একাজ অবশ্যই বর্জনীয়।
فى الدر المختار: (وَلَا يُعْطَى أَجْرُ الْجَزَّارِمِنْهَا) لِأَنَّهُ كَبَيْعٍوفى رد المحتار: (قَوْلُهُ لِأَنَّهُ كَبَيْعٍ) لِأَنَّ كُلًّا مِنْهُمَا مُعَاوَضَةٌ،لِأَنَّهُ إنَّمَا يُعْطَى الْجَزَّارُ بِمُقَابَلَةِ جَزْرِهِ وَالْبَيْعُ مَكْرُوهٌ فَكَذَا مَا فِي مَعْنَاهُ كِفَايَةٌ (رد المحتار، كتاب الاضحية، فروع-9/475
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy