মুভি এডিটিং শিখার ইচ্ছে?

প্রথমেই বলে রাখি আমি নতুন। ভিডিও এডিটিং শিখার আগে হালকা পারদর্শি হওয়ার জন্য পিসিতে কোন সফটওয়্যার নিয়ে গাটাগাটি করবো।আর উন্নত্য মানের মুভি যেমন জ্যাজ মাল্টিমিডিয়ার মুভি এডিটিং করার যোগ্যতা অর্জন করতে চাইলে কোথায় থেকে কোর্স করতে হবে। ভাইয়া আপনি যতটোকু জানেন বলবেন??
4169 views

1 Answers

মুভি এডিটিং খুবই জটিল এবং সৃষ্টিশীল পেশা। বর্তমান প্রেক্ষাপটে এই ক্ষেত্রটিতে দক্ষতার চেয়ে সৃজনশীলতার মূল্য বেশি।

মুভি এডিটিং এর জন্য বেশকিছু কাজ জানতে হয়। আর এগুলোর জন্য প্রয়োজন হয় আলাদা আলাদা অ্যাপ্লিকেশন। ফটো এডিটিং থেকে শুরু করে সাউন্ড এডিটিং, ভিডিও এডিটিং, 3D মডেলিং সবই এর অংশ।

আপনাকে প্রথমে ভেবে দেখতে হবে আপনি কোন ক্ষেত্রে প্রাধান্য দিতে আগ্রহী। বর্তমানে 3D অ্যানিমেশনের চাহিদা বাড়ছে, মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকছে সব CGI মুভি। তাই আমার পরামর্শ থাকবে আপনি 3D মডেলিং ও অ্যানিমেশন শেখার চেষ্টা করুন। 

বাংলাদেশে এগুলোর জন্য এডভান্স কোনো কোর্স সম্ভবত নেই, ইউটিউবে যথেষ্ট টিউটোরিয়াল পাবেন।


নিজে নিজে শুরু করতে চাইলে আপনি ফ্রি অ্যাপ্লিকেশন Blender ট্রাই করুন। তবে এডিটিং ইন্টারফেস সম্পর্কে ভালো ধারনা পেতে চাইলে আগে অন্তত এডোবি ইলাস্ট্রেটরের ফান্ডামেন্টালগুলো শিখে নিন।


আপনার অনুপ্রেরণার জন্য সম্পূর্ণ Blender এ তৈরি একটি অ্যানিমেশন শর্ট ফিল্ম যুক্ত করলাম-



ভিডিও লোড না হলে এখানে ক্লিক করুন→ Big Buck Bunny
4169 views Answered

Related Questions

Next steps