আমি একটা দোকান দিতে চাইতাছি মোবাইলে টাকা লোড করা আর এতে লাভ কেমন হবে আর কত টাকা লাগবে একটু কারও জানা থাকলে বলেন?
2 Answers
প্রতি হাজার টাকা ফ্লেক্সি লোডে ২৮ টাকা লাভ্যংশ পাবেন।এছাড়া অন্যান্য কিছু রিচার্জ অফার ফ্লেক্সিলোড করলে আপনি অতিরিক্ত কমিশন পাবেন।
এছাড়া বিভিন্ন সময় ৫০০০ টাকা লোড গ্রহণ করলে অতিরিক্ত ৪০টাকা কমিশন দেওয়া হয়ে থাকে।সবচেয়ে আকর্ষণীয় ও অধিক লাভ হল সিম বিক্রয়ে এতে আপনি একটি সিম বিক্রয় করে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমিশন পেতে পারেন।
যে কোনো ফ্লেক্সি দোকানদারের কাছে গিয়ে বলবেন বিস্তারিত উনি আপনাকে এজেন্ট এর সাথে কথা বলিয়ে দিবে।
ব্যাবসাটা অনেক ভালো । কিন্তু সমস্যাটা হবে যে সিম দিয়ে আপনি টাকা লোড করবেন সেই সিম নিয়ে। কারণ এ সিম অফিস থেকে তোলা অনেক ঝামেলার ব্যাপার আর তাছাড়া আপনি যে বাজারে এ দোকান দিবেন সেই বাজারের বাকী দোকানী যারা লোড দেয় তারা অফিসে যোগাযোগ করে আপনাকে সিম দেয়া বাধা দিতে চেষ্টা করবে । তারপরও চেষ্টা করে দেখেন । বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy