প্রচুর ঘামের সমস্যা?
আমার বয়স ১৯।আমার সারা দিন ঘাম ঝরে।আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম এবং হোমিওপ্যাথি ঔষুধ খেয়েছি কিছুই হয়নি।আমি সারাদিন ৪-৫লিটার পানি পানকরি।তারপরেও কমছেনা।আর ঘাম ও দুর্গন্ধের কারনে বাহিরে বেশিসময় থাকতে পারিনা। আপনাদে জানামতে ভালো একটা ওষুধ এর নাম দিতে পারবেন কি?অথবা ভালো একটা পরামর্শ।
2 Answers
শরীর ঘামাকে ডাক্তারি ভাষায় হাইপারহিডরোসিস বলে। এটি এমন একটি রোগ যা অনিয়ন্ত্রিত স্নায়ু পদ্ধতির জন্য হয়ে থাকে। নিয়ন্ত্রন করার উপায়: ১/ভিটামিন বি-১২ এর অভাবে এই রোগ হয়। তাই ভিটামিন বি যুক্ত খাবার গ্রহন করুন। অথবা ভিটামিন বি ট্যাবলেট সেবন করুন(ডাক্তারের পরামর্শ ব্যতীত সেবনযোগ্য নয়) ২/আয়োডিনযুক্ত খাবার এসপারাগাস,যকৃৎ,ব্রোকলি,গরুর মাংস,প্রভৃতি থেকে এটি হয়ে থাকে তাই এই খাবারগুলো পরিহার করুন। ৩/বেশি বেশি পানি পান করুন। ৪/শারীরিক দুর্বলতা থেকেও এটি হতে পারে তাই পুষ্টিকর ও ভিটামিন যুক্ত শাকসবজি খান। ৫/ক্যাফেইন,ধূমপান পান করা বর্জন করুন। ডাক্তারি পরামর্শ:অতিরিক্ত ঘাম থেকে রক্ষা পেতে সাময়িক উপশমকারী ড্রাইসল বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড হেক্সাড্রেট এলকোহোলিক সলুশনজাতীয় ওষুধ ব্যবহার করতে পারেন। পরিশেষে অভিজ্ঞ ডাক্তারের সাথে সাক্ষাৎ করুন।
অতিরিক্ত ঘাম শরীরের বিভিন্ন জায়গা যেমন হাতের তালু, পায়ের নিচে, বগল, গলা, কপাল, এমনকি মাথার ত্বকেও ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এছাড়া এটি স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করে ও ঘামের দুর্গন্ধ বাড়ানোর ঝুঁকি বাড়ায়। স্বাস্থ্য বিষয়ক একটি ওয়েবসাইটে ঘরোয়া পদ্ধতিতে অতিরিক্ত ঘাম নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে জানানো হয়। তবে ঘামের পরিমাণ অস্বাভাবিক হারে বাড়লে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে অতিরিক্ত ঘাম হওয়ার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়। অ্যাপল সাইডার ভিনিগার ঘাম নিয়ন্ত্রণ করতে অ্যাপল সাইডার ভিনিগার বেশ কার্যকরী। ত্বকে ব্যবহার করে ঘাম নিয়ন্ত্রণ করার পাশাপাশি অ্যাপল সাইডার ভিনিগার নিয়মিত খাওয়ার ফলে ত্বকের পিএইচ স্তর ঠিক রাখতে সাহায্য করে। প্রথমে অতিরিক্ত ঘাম হওয়া স্থানগুলো ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। তারপর তুলার বলে অ্যাপল সাইডার ভিনিগার নিয়ে ওই স্থানগুলোতে লাগিয়ে সারা রাত রেখে দিতে হবে। সকাল বেলা ঘুম থেকে উঠে গোসল করে পাউডার বা ডিউডরেন্ট লাগাতে হবে। এছাড়া চাইলে অ্যাপল সাইডার ভিনিগার খাওয়ার অভ্যাস করলেও অতিরিক্ত ঘাম নিয়ন্ত্রণ করা সম্ভব। সেক্ষেত্রে এক গ্লাস পানিতে ২ টেবিল-চামচ অ্যাপল সাইডার ভিনিগার ও ২ টেবিল চামচ মধু মিশিয়ে নিয়ে প্রতিদিন সকাল বেলা খালি পেটে খেলে উপকার পাওয়া যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy