মেয়েরা বয়স লুকাতে বা কমাতে চায় কেন?
1 Answers
মেয়েরা বয়স লুকানোর সাতটি কারণ: ১। বিয়ে সমস্যা পুরুষতান্ত্রিক সমাজে বিয়ে করার ক্ষেত্রে কম বয়সী মহিলাদেরই জয়জয়কার। আর তাই বিয়ের উপযুক্ত পাত্রী হয়ে ওঠার জন্য অনেক মহিলাই নিজের বয়স লুকিয়ে রাখেন। এমনকি খুব কাছের বন্ধুবান্ধবের কাছেও নিজের সঠিক বয়সটা বলেন না অনেকেই। ২। কম বয়সী দেখানো অনেক মহিলাই মনে করেন যে বয়স কম বললে তাদেরকে দেখতেও কম বয়সী দেখাবে। আর এই ভ্রান্ত ধারণা থেকে অনেক নারী বয়স লুকিয়ে থাকেন। ৩। পুরুষের মন পাওয়া পুরুষের মন পাওয়ার ইচ্ছা তো সব নারীরই গোপন বাসনা। আর তাই তারা ভাবেন নিজের বয়স কমিয়ে বললে পুরুষের মন পাওয়া বেশ সহজ হবে এবং পুরুষের কাছে আরও বেশি আকর্ষণীয় হওয়া যাবে। ৪। পরিবারের কাছ থেকে শিক্ষা আমাদের সমাজে একটি প্রচলিত বিষয় হলো বাড়ির বড়রা তাদের সন্তানদের আসল বয়স বলতে মানা করেন। তাদের মধ্যে এই বিষয়টি নিয়ে নানান রকম কুসংস্কার কাজ করে। ফলে মেয়েরা তাদের সঠিক বয়সটি কাউকে বলতে চায় না। ৫। চাকরি চাকরি পাওয়ার জন্য অনেকসময় বয়স সীমা নির্ধারণ করা থাকে। আর এই বয়সের ভেতরে থাকার জন্য অনেক মহিলাই নিজের প্রকৃত বয়সটি লুকানোর চেষ্টা করেন। ৬। বুড়িয়ে যাওয়ার ভয় অধিকাংশ নারীর মনে সাধারণ একটি ফোবিয়া থাকে। আর তা হলো বুড়িয়ে যাওয়ার ভয়। বুড়িয়ে যাওয়ার ভয়ে তাঁরা নানান রকম রূপ চর্চা, প্লাস্টিক সার্জারি এবং যোগ ব্যায়াম করে থাকেন। আর তাই লোকে বুড়ি ভেবে বসে, তাই নিজের সঠিক বয়সটাও বলতে চান না মানুষকে। ৭। হিংসা নিজের পরিচিত কোনও কম বয়সী সুন্দরী নারীর পাশে থাকলে অধিকাংশ নারীরাই নিজের বয়স লুকাতে চান। হিংসা থেকেই হোক আর নিরাপত্তাহীনতা থেকেই হোক এই প্রবণতাটি কম বেশি বেশ কিছু নারীর মধ্যেই লক্ষ্য করা যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy