তৈল তৈলে ভাব কি ভাবে দূর করবো?

আমার মুখ এতো তৈল তৈলে যে face wash দিয়ে মুখ  wash  করার ১ ঘন্টা মধ্যে আবার। আগের মতো হয়ে। অনেক তৈল তৈলে ত্বক  যা নিয়া অনেক কষ্টে আছি।  এখন কোন  cream বা face wawash ব্যবহার করলে সারাদিন তৈল তৈলে মুক্ত ত্বক পাবো??  কোনো side effect   ছাড়া। আমার মুখে অনেক বণ আছে।
3178 views

3 Answers

Gainier Man Acno Fight ফেসওয়াসটা ব্যবহার করুন।সাথে ক্লিন্ডাসিন প্লাস জেল।আশা করি এতে খুব তাড়াতাড়ি তৈলাক্ত ত্বক আর ব্রণ থেকে মুক্তি পাবেন।

3178 views Answered

কোন ফেসওয়াশও কমাতে পারছে না ত্বকের তেলতেলে ভাব? তাহলে দিনের শুরুতে করুন ২ মিনিটের একটি ছোট্ট কাজ। আর সারাদিন থাকুন তেল মুক্ত। উপকরণঃ- উষ্ণ পানি, ফেসওয়াশ, লবণ। করনীয়ঃ- * দিনের শুরুতেই মুখ ভালো করে পরিষ্কার করে নিন। রাতে যদি ডিপ ক্লিন করে থাকেন ত্বক, তাহলে সকালে পরিষ্কার করুন সাধারণ ফেসওয়াশ দিয়ে। * মুখে উষ্ণ পানির ঝাপটা দিন। তারপর ফেসওয়াশ লাগান। ম্যাসাজ করে ধুয়ে তারপর সাধারণ পানি দিয়ে ধুয়ে নিন। মুখে যেন সাবান লেগে না থাকে। * এবার ১ মগ হালকা উষ্ণ পানির সাথে ১ চামচ লবণ ও লেবুর রস মিশিয়ে নিন। * এই পানি দিয়ে মুখে ধুয়ে ফেলুন ভালো করে পানির ঝাপটা দিয়ে। * চোখ বন্ধ রাখবেন, নাহলে চোখ জ্বলতে পারে। * লবণ পানি দিয়ে মুখ ধুয়ে মুখ ভালো করে মুছে নিন। যদি চিটচিটে ভাব বেশী মনে হয়, বা অস্বস্তি লাগে, তাহলে মিনিট দশেক পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে মুছে নিন। * মনে রাখবেন , তৈলাক্ত ত্বকের জন্য সাধারণ পানির বদলে ফিল্টার করা পানি বা ফুটানো পানি ব্যবহার করাই ভালো।

3178 views Answered

আপনি "ফোনা®" এই ক্রিমটি ব্যবহার করতে পারেন, মুখের তৈলাক্ত ভাব চলে যাবে এবং মুখে ব্রণ থাকলে সেটাও চলে যাবে।

3178 views Answered

Next steps