1 Answers

মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় হলো Perception, এর বাংলা অর্থ হলো 'প্রত্যক্ষণ' বা 'উপলব্ধি'।

এক কথায় বললে- পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে কাছের বা দূরের, দেখে বা না দেখে, শুনে বা না শুনে কোনো বস্তু বা ঘটনা শণাক্ত করতে পারাই ষষ্ঠ ইন্দ্রিয়ের কাজ।

অর্থাৎ আশেপাশের কোনো বস্তু বা ঘটনার সম্পর্কিত এক বা একাধিক বার্তা মস্তিষ্কে পৌছলে মস্তিষ্ক সেগুলো বিশ্লেষণ করে এবং অতীত অভিজ্ঞতার আলোকে বুঝে নেয় উক্ত বস্তুটি বা ঘটনাটি কি ছিলো, এটিই প্রত্যক্ষণ বা Perception.


সাধারণ উদাহরণ→ ধরুন আপনি সকালে কিছু একটার আওয়াজ শুনে ঘুম থেকে উঠলেন। উঠেই বুঝলেন এটি অ্যালার্মের আওয়াজ, কারন আপনি আগেও এই আওয়াজ শুনেছেন। উক্ত আওয়াজটি যে অ্যালার্মের আওয়াজ এ বিষয়টি উপলব্ধি করতে পারাটাই Perception নামে পরিচিত।

আবার ধরুন কেউ আপনার অজান্তেই অ্যালার্ম টিউন চেঞ্জ করে দিলো। পরেরদিন আওয়াজ শুনে ঘুম থেকে উঠবেন, কিন্তু তখন ভাববেননা যে এটি অ্যালার্মের আওয়াজ। আপনার মনে হবে কারো ফোনে হয়তো কল এসেছে। এটি ভুল ধারণা হলেও প্রত্যক্ষণ হিসেবে গণ্য হবে। কারণ আপনার মস্তিষ্ক নিজ অভিজ্ঞতা থেকে জানে যে ফোন আসলেই রিংটোন বাজে।


একটি বিশ্লেষণী উদাহরণ→ আপনি কোথাও বসে আছেন। হঠাৎ আপনার পায়ে কিছু একটা হুল ফুটালো। সাথে সাথে স্নায়ুর মাধ্যমে একটি সংকেত আপনার মস্তিষ্কে যাবে। মস্তিষ্ক সংকেতটি যাচাই করে দেখবে এটি পূর্বের কোনো অনুভূতির সাথে মিলে কি না। যাচাই করে দেখা গেলো এই অনুভূতিটা মশার কামড়ের মতো, তৎক্ষণাৎ মস্তিষ্ক তথা আপনি উপলব্ধি করবেন "আমার পায়ে একটা মশা হুল ফুটাচ্ছে" -----এটিই প্রত্যক্ষণ।


এ বিষয়ে বাড়তি কিছু জানার থাকলে মন্তব্যে জিজ্ঞেস করতে পারেন।

3920 views Answered

Related Questions

Next steps