মাথা ন্যারা করলে কি চুল ঘন ও নতুন করে গজায়?
আমি মাথা ন্যারা করতে চাই।যদি ন্যারা করি তাহলে কি চুল ঘন হবে? আর নতুন চুল গজাবে??? আর চুল ২ ইঞ্চি হতে কয় মাস লাগবে????
3 Answers
হ্যাঁ ন্যারা করলে চুল ঘন এবং নতুন চুল গজাবে । চুল দুই ইঞ্চি লম্বা হতে প্রায় দেড় দুই মাস লাগতে পারে ।
ন্যাড়া না করাই ভালো হবে, এই বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবীর হিমু বলেন, আসলে চুল কামালে চুল ঘনভাবে গজায় না। মাথা ন্যাড়া করা চুল পড়া বন্ধ করে না বা কালোও করে না। আসলে এটি বংশগত একটি বিষয়
কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রভাষক ডা. সাবিকুন নাহার বলেন, ‘অনেকে ভাবেন, চুল কামিয়ে ফেললে বা মাথা ন্যাড়া করে ফেললে চুল পড়া কমে যায় বা চুল ঘনভাবে গজায়। এ ধারণা সঠিক নয়। তবে চুল পড়া রোধে মাথায় ব্যবহারের জন্য চিকিৎসক যদি কোনো ওষুধ দেন, সেটি ভালোভাবে লাগানোর জন্য চুল কামানো যেতে পারে। তবে কামাতেই হবে, এমন কোনো বিষয় নেই। তাই চুল ঘন করার উদ্দেশ্যে কামানোর কোনো প্রয়োজন নেই।’
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy