আমার দুই রানের ভাজ হতে শুরু হয় এই চুলকানি রোগ।সম্ভবত এটি দাঊদ বা এই জাতীয় কোন রোগ।প্রথমে গুরুত্ব না দেয়ায় এটি ছড়াতে ছড়াতে পায়ুপথের গোল মুখ জুড়ে সংক্রমিত হয়েছে।প্রচুর চুলকায়।হাটতেও অনেক কষ্ট হয়।আমি পেভিসন ক্রিম ও স্থানীয় একটি মলম ব্যাবহার করেছি কিন্তু কোন লাভ হয় নি,বরং স্থানীয় মলমটির প্রয়োগের সাথে সাথে অসহ্য জ্বলুনী হয়।উল্লেখ্য আক্রান্ত স্থান হতে অতি সামান্য পরিমানে রক্ত নির্গত হয় মাঝে মাঝে।আমি প্রায় ১০ দিন ধরে এই সমস্যায় ভুগছি।প্লিজ কার্যকরী ঔষধ এর পরামর্শ দিন যেন অতি সত্তর এর থেকে রিলিফ পাই।

3025 views

3 Answers

দাউদ থেকে মুক্তি পাওয়ার জন্য উক্ত স্থানে Ketoconazole ক্রিম ব্যবহার করুন এবং এই ক্রিমের পাশাপাশি Griseofulvin ট্যাবলেটটি সেবন করুন। আর যথাসম্ভব উক্ত স্থান পরিষ্কার রাখুন। বিশেষ করে টাইট অন্তর্বাস পরিধান করা পরিহার করুন। বেশী সমস্যা দেখা দিলে চর্ম বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন।
3025 views

ভেজলিন ৫০ গ্রাম, গন্ধক গুঁড়া ২ গ্রাম, সলিসেলিক অ্যাসিড ২ গ্রাম, চাল মুগরা তেল ১০ গ্রাম মিশিয়ে মলম তৈরী করে নিতে হবে। নিমপাতা সিদ্ধ করা পানি দিয়ে ক্ষত স্থান পরিষ্কার নেকড়া দিয়ে মুছে রোজ একবার করে মলম লাগাতে হবে, তাহলে অচিরেই এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে।

3025 views
আপনি RING GARD নামের মলমটি 
ব্যবহার করতে পারেন।
3025 views

Related Questions