টেনশনে জীবন টা নষ্ট হয়ে যাচ্ছে?
নামাজ পড়ে ও শান্তি পাচ্ছি না । পড়ালেখা করার ইচ্ছা আছে ।
মা বাবার সব ইচ্ছা পুরণ করতে চাই।। কিন্তু শুধু মাথায় আসে যদি আমার ক্যান্সার অথবা অন্য কোন রোগ হয়ে যাউ এবং
মারা যাই তাহলে কি হবে । তারপর পড়ালেখা নামাজ সব বন্ধ
করে মন খারাপ করে বসে থাকি । কিভাবে এসব চিন্তা থেকে
মুক্তি পাবো ।
3 Answers
অনেক মানুষের ক্যান্সারে আক্রান্ত হয়েও বেচে আছে। আবার অনেকে সুস্থ থাকা অবস্থায় বিভিন্ন এ্যাটাকে মারা যাচ্ছে।
আপনি যে অবস্থায় থাকুন না কেন, আপনার চেয়ে আরে খারাপ অবস্থায় হাজার হাজর মানুষ আছে।
আপনি তাদের চেয়ে অনেক ভালো আছেন। শুকরিয়া আদায় করুন। মনে শান্তি পাবেন।
যাদের একটি হাত, পা, চোখ নেই তাদের দিকে তাকান দেখবেন, আপনার যত ধরনের অপ্রাপ্তি আছে তা ভুলে গেছেন।
মেডিটেশন করুন। যাইহোক এইসব চিন্তা বাদ দিন। একা থাকবেন না। বন্ধুদের সাথে সময় দিন।
যদি পারেন প্রেম করুন।তাহলে জীবনের প্রতি মায়া আসবে।গান গাইতে পারলে গান গান। শরম লাগলে মনে মনে গান।
দুরে কোথাও ঘুরে আসুন। সবসময় হাসার চেষ্টা করুন।
প্রথমেই বুঝতে হবে কেন আপনার এমনটা মনে হয়? আপনি কি কোন কঠিন রোগে আক্রান্ত ? কিংবা কোন কারণে অন্য কোন ব্যাক্তির টাগেটের মধ্য রয়েছেন ? উঃ যদি হ্যা হয় তবে আমি কোন পরামর্শ দিতে পারবনা কারণ আমি নিজেই এক কঠিন রোগে আক্রান্ত ! আর উঃ যদি না হয় তবে বলব , সব সময় পজেটিভ নিয়ে ভাবুন নেগেটিভ বাদ দিন । নামাজ পড়ুন । বন্ধু বান্ধবের সাথে মিশুন, খেলাধুলা করেন মন ভালো থাকবে । আর অবশ্যই পড়ালেখা করেন কারণ মারা গেলে তো গেলেনই কিন্তু যদি মারা না যান তবে তখন অবশ্যই পড়ালেখাই আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়াবে ।
এটা আপনার মানসিক রোগ। আপনি সব সময় পজিটিভ চিন্তা করার চেষ্টা করুন। নামাজ পড়ে যদি শান্তি না পাওয়া যায় তাহলে অন্য কোথাও শান্তি পাবেন না। নামাজের মধ্যেই প্রকৃত শান্তি নিহিত। আপনি মনোযোগ দিয়ে নামাজ পড়বেন। মানুষের সাথে বেশি বেশি মিশবেন । আর এই https://www.facebook.com/groups/dreampsychology/ গ্রুপে জয়েন করে আপনার সমস্যাগুলো এখানে তুলে ধরুন । ইনশাআল্লাহ আপনি আবার স্বাভাবিক হবেন আশা করি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy