3 Answers

স্মৃতিশক্তি বাড়ানোর ঘরোয়া ২ উপায় ১. কাঠবাদাম কাঠবাদাম একটি চমৎকার আয়ুর্বেদিক উপাদান। এটি স্মৃতিশক্তি ও মস্তিষ্কের শক্তি বাড়াতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ওমেগা-৩ ফ্যাটি এসিড। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চোখের জন্যও ভালো। যা করতে হবে - ৫ থেকে ১০টি কাঠবাদাম সারা রাত ভিজিয়ে রাখুন। - পরের দিন সকালে খোসা ছাড়িয়ে নিন এবং একে গুঁড়া করুন। - এক গ্লাস দুধের মধ্যে এই গুঁড়া মিশিয়ে ফুটান। - স্বাদ বাড়ানোর জন্য সামান্য চিনি বা মধু মেশাতে পারেন। - ৩০ থেকে ৪০ দিন এটি প্রতিদিন খান। ২. মধু ও দারুচিনি মধু ও দারুচিনি স্নায়ুকে শিথিল করে এবং স্মৃতিশক্তি বাড়ায়। গবেষণায় বলা হয়, কেবল দারুচিনি একটু নাকের কাছে নিয়ে শুঁকলেও স্মৃতিশক্তি ভালো হয়, এতে মস্তিষ্কের কার্যক্রম বাড়ে। অনেকে এও বলেন, ঘুমের আগে মধু খেলে মানসিক চাপ কমে; ঘুমেও সাহায্য হয়। এটি স্মৃতি একত্রীকরণে ভূমিকা রাখে। যা করতে হবে - এক চা চামচ কাঁচা মধুর মধ্যে এক চিমটি দারুচিনি মেশান। - কয়েক মাস ধরে প্রতি রাতে এটি খান। সংগৃহীত!

2712 views Answered

কালিজিরা খেতে পারেন। কালিজিরা মস্তিষ্কের রক্ত চলাচল বৃদ্ধি করে।

2712 views Answered

আপনি ব্রাহ্মী  শাক খান। এটা স্মৃতি শক্তি বাড়াতে খুবই উপকারী।। আর শাক না পেলে ব্রেনোলিয়া সিরাপ খান। এটাও ব্রাহ্মী শাক থেকেই প্রস্তুত।

2712 views Answered

Related Questions

Next steps