ইউটিউবে ভিউ হচ্ছে না?
3 Answers
আপনার ভিডিও গুলির লিংক বন্ধুদের দেন এবং তারাও যেন তাদের বন্ধুদের লিংক দেয় তা বলুন । তাহলে ভিউ বারবে । ফেসবুকেও লিংকের কথা জানান এবং তারা যেন দেখে তা বলুন । বেশি বেশি সাবসক্রাইব করতে বলুন । সময় পরিস্থিতি উপযুক্ত ভালো ভিডিও ছাড়ুন । হেড লাইন টা ভালো দেন যাতে শুনেই চমক লাগে এবং দেখতে আগ্রহী হয় ।
আপনার ইউটিউব চ্যানেল যত বেশি জনপ্রিয়তা অর্জন করবে, আপনি তত বেশি ভিউ পাবেন। এর জন্য আপনাকে ভালো ভালো ভিডিও আপলোড করতে হবে। মনে রাখবেন বড় বড় ইউটিউব চ্যানেলগুলো একদিনেই জনপ্রিয় হয়নি, এর জন্য পরিশ্রম ও ধৈর্য ধরতে হবে।
১) আপনি ভিডিওগুলোতে ভিডিওর বিষয় অনুযায়ী আকর্ষণীয় এবং কমন কোনো নাম দিতে পারেন যাতে ভিউয়াররা সহজে ঐ বিষয়ে সার্চ করলে আপনার ভিডিওটির প্রতি আকৃষ্ট হয়। ২) তবে এমন কোনো বেখাপ্পা নাম দিয়ে বসবেন না যেটা আদতে আপনার ভিডিওর বিষয়েরও বাইরে। এতে আপনার ভিউয়ার বাড়ার পরিবর্তে উল্টো কমে যাবে। ৩) নামের ক্ষেত্রে বানানের যথাযথ প্রয়োগ করবেন এবং চেষ্টা করবেন যাতে বাংলা ইংরেজী দুটোই দেওয়া যায়। কারন ভিতরে যাই থাকুক না কেন, বাইরে অপরিচ্ছন্ন দেখালে সেখানে কেউ ক্লিকও করতে চাইবে না। ৪) তাছাড়া আপনি আপনার ভিডিও সম্পর্কিত কোনো পোস্ট লিখে বিভিন্ন ফোরাম এবং ব্লগ সাইটে পরিবেশন করতে পারেন। এবং সেখানে আপনার ইউটিউব ভিডিও লিংকটি যোগ করে অন্যদের দেখার সুযোগ এবং নিজের ভিউয়ার দুটোই বাড়াতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy