বিকাশ অ্যাকাউন্ট সম্পর্কে প্রশ্নগুলির সঠিক উত্তর জানতে চাই?
1 Answers
বিকাশ একাউন্ট খুলতে আপনার দুই কপি রঙিন ছবি এবং NID'র ফটোকপি নিয়ে যেকোনো বিকাশ এজেন্টের নিকট গেলেই হবে। যার NID নিবেন তার আঙ্গুলের ছাপ প্রয়োজন হবে।
একাউন্টে টাকা রিচার্জও এজেন্টদের মাধ্যমে করতে হবে।
একাউন্টে একসাথে সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা রাখতে পারবেন।
টাকার মেয়াদ আনলিমিটেড।
টাকা চেক করতে *247# ডায়াল করে My Account এ প্রবেশ করতে হবে, সেখান থেকে Check Balance সিলেক্ট করে পিন নাম্বার দিয়ে ব্যালেন্স দেখা যাবে।
মোবাইল রিচার্জের জন্য *247# ডায়াল করে Buy Airtime সিলেক্ট করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করতে হবে।
মোবাইল/সিম চুরি হলেও আপনার টাকা খোয়া যাবেনা, কারণ চোর আপনার পিন নাম্বার জানার কথা নয় (পিন নাম্বার সবসময় গোপন রাখবেন)। তাছাড়া চুরি হলে সাথে সাথে অন্য যেকোনো ফোন থেকে 16247 ডায়াল করে অপারেটরকে আপনার একাউন্ট ফ্রিজ করার অনুরোধ করতে পারবেন। পরে সিম রিপ্লেস করে পুনরায় অপারেটরের সাহায্যে একাউন্ট আনফ্রিজ করা যাবে।
এক্ষেত্রে আপনিই সঠিক মালিক তা প্রমানার্থে NID (যেটি দিয়ে একাউন্ট খুলেছিলেন) সম্পর্কিত তথ্য, সর্বশেষ ক্যাশ-ইন ও ক্যাশ আউটের পরিমাণ এবং বর্তমান ব্যালেন্স জিজ্ঞসা করা হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy