আমার স্বামীর সমস্যায় সাহায্য করুন প্লিজ?
আমার স্বামীর বয়স ২৫ বছর। গত কয়েকদিন ধরে ওর একটা সমস্যা বারবার হচ্ছে। সে যখন শোয়ার জন্য বালিশে মাথা রাখে তখন তার মনে হয় তার মাথা ঘুরছে। এটা ২-৩ মিনিট স্থায়ী হয়। এরপর ঠিক হয়ে যায়। আবার যখন সে শোয়া থেকে উঠে বসে তখনও তার মনে হয় মাথা ঘুরছে। এমনকি যখন উঠে দাড়াতে যায় তখন মনে হয় মাথা ঘুরছে। অনেক সময় পড়ে যাবে এমন অবস্থাও হয়। আমার খুব চিন্তা হচ্ছে। এরকমটা কেন হচ্ছে ওর? ও মাঝে মাঝে বলে ওর খুব শরীর খারাপ লাগছে। মাথার চুল পড়া শুরু করেছে। আগে পড়ত না। মাথা ব্যাথাটাও প্রায়ই হয়। গ্যাস্ট্রিকের সমস্যাটাও প্রায়ই হচ্ছে। ওর হজমে সমস্যা আছে। একদম স্বাভাবিক খাবারেও হঠাৎ করেই ওর পেট খারাপ হয়ে যায়। আবার পরে ঠিক ও হয়ে যায়। ওর টনসিল ও ঠান্ডায় সমস্যা আছে। সাইনোসাইটিসে সমস্যা। ওর ঘুম খুব কম হয়। কাজের চাপে ও পর্যাপ্ত ঘুমাতে পারে না। রাত জেগে ল্যাপটপে কাজ করতে করতে ওর ঘুম হয়না। বেশি হলে ৪/৫ ঘন্টা ঘুমাতে পারে। প্রায় সারাদিন ই বাহিরে থাকতে হয় ওকে। রাতের ঐ ঘুমের সময়টুকু ছাড়া ও বিশ্রামের তেমন সময় পায়না বললেই চলে। কিন্তু আমার চিন্তা মাথা ঘোরা নিয়ে। এটা কোন বড় সমস্যার লক্ষন? আমি কিছু বুঝতে পারছিনা। ওর কষ্ট হচ্ছে দেখলে খুব কষ্ট হয় আমার। ওর এই সমস্যায় কি করা উচিৎ এখন?
2 Answers
আপনার কথা অনুযায়ি আপনার স্বামির সমস্যা অনেক গুলি,, তার মধ্যে বড় সমস্যা হচ্ছে মাথা ঘোরা এবং ঘুম কম,, মাথা ব্যাথা কেন হচ্ছে তা সঠিক ভাবে পরিক্ষা নিরিক্ষা না করে কিছুই বলা যাবে না তাই,,, দেরি না করে ভালো কোন হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহন করুন,,,,, বিঃদ্রঃ আপনার স্বামির অনেকটা বিশ্রাম দরকার
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy