বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বের এটা কোন একচেটিয়া নিয়ম?
বিশ্বকাপ ফুটবলে মোট 32 টি দল অংশগ্রহণ করে । কিন্তু বাছাইপর্বে মহাদেশ ভিত্তিক আধিপত্য থাকে কেন ? এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশ গুলো থেকে 4 টি করে মোট 16 টি দল নেওয়া হয় । বাকি শুধু ইউরোপ মহাদেশ থেকে 16 টি নেওয়া হয় কেন? এই সম্পর্কে বিস্তারিত জানতে চাই। কেন ফুটবলে ইউরোপের এতো আধিপত্য?
3032 views
1 Answers
ইউরোপ থেকে ১৬ টি বাকি মহাদেশগুলো থেকে ১৬ টি দল নেয়া হবে এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তবে হ্যা, ইউরোপ থেকে বরাবরই ≥১২ দল বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পায়।
আপাতদৃষ্টিতে ন্যায্য মনে না হলেও ফুটবলের উত্তেজনা বজায় রাখতে এর বিকল্প নেই।
র্যাঙ্কিং এ সেরা ৩২ টি দলের মধ্যে প্রায় ২০ টিই ইউরোপিয়ান দেশ। এখন সমানভাবে সব মহাদেশকে সুযোগ দিলে একদিকে যেমন অনেক নিচু র্যাঙ্কিংয়ের দল চান্স পেয়ে যাবে, তেমনি অন্যদিকে বাদ পড়বে বেশকিছু টপলিস্টেড দল। বিশ্বকাপে এরকম বাঘ-বিড়াল টাইপের দু'দল মুখোমুখি হলে খেলার ফলাফল না দেখেই বলে দেয়া যাবে, গোল ব্যবধান হবে ৬/৭। পুরো ম্যাচটাই হবে বোরিং, প্রতিদ্বন্দ্বিতার উত্তেজনাটা আর থাকবেনা।
অর্থাৎ এক কথায় বললে, বিশ্বকাপের জনপ্রিয়তাই কমে যাবে।
ফিফা এসব দিক বিবেচনা করেই ইউরোপীয় দেশগুলোকে প্রাধান্য দেয়। অন্যকোন মহাদেশ ইউরোপের পর্যায়ে আসতে পারলে তারাও সমঅধিকার পাবে।
একে 'একচেটিয়া নিয়ম' বলাটা ভুল হবে।
3032 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy