,মেয়েটির সাথে ৩ বছর সম্পর্ক থকার পর , মেয়েটি একখন বিয়ে করতে চায় না ,তাহলে মেয়েটির কি পাপ হবে?
আমি হিন্দু,আমি একটি মুসলিম মেয়েকে ভালবেসে মুসলিম হতে চাই,মেয়েটির সাথে ৩ বছর সম্পর্ক থকার পর ... এখন বিয়ে করতে চায় না ... যেহতু আমি মুসলিম হতে চাই ,, মেয়েটির কারনে হতে পারছি না .. এতে কি মেয়েটির পাপ হবে ???? (ইসলাম কি বলে ))) আমার মন পুরোপুরি মুসলিম হয়ে গেছে প্রায়
1 Answers
দেখুন ভাই ! বিবাহ একান্ত ব্যক্তিগত একটি বিষয়। এখানে পছন্দ অপছন্দ, ভাল লাগা না লাগাসহ আরো বহু বিষয় রয়েছে। কাউকে মুসলিম বানানোর উদ্দেশ্যে বা কেউ মুসলিম হবে এ উদ্দেশ্যে বিবাহ বিধানের প্রবর্তন হয় নি। যদি সে কোনো কারণে মুসলিম হওয়ার শর্তে আপনার সাথে বিবাহ বন্ধনে না হয় তাহলে তার পাপ হবে না। কারণ ইসলামী শরীয়াতে বিবাহের ক্ষেত্রে অফুরন্ত স্বাধীনতা দেয়া হয়েছে। যদিও সে মুসলিম হওয়ার শর্তে আপনাকে বিবাহ করে নিলে অফুরন্ত পুণ্য সওয়াবের অংশীদার হবে। তবে ভাই ! মুসলিম হওয়া না হওয়া কিন্তু জাগতিক বিষয়ের সাথে সম্পৃক্ত নয়। এটা হলো মৃত্যু পরবর্তী জীবনে অনন্তকাল জাহান্নামের অনলে দগ্ধ হওয়া না হওয়ার ব্যাপার। এটাকে নিছক জাগতিক বিষয়ের সাথে কেন্দ্রীভূত করা আদো উচিত হবে না। পরকালে যদি আপনি মহামহিমের আদালতে বলেন, হে আমার পালনকর্তা ! ঐ মেয়েটির কারণে আমি মুসলিম হতে পারি নি, সে আমাকে বিবাহ করে নি বলে আমি মুসলিম হতে পারি নি তাহলে আপনার এ আপত্তি মহা আদালতে গৃহীত হবে না। তাই আপনি পরকালকে সামনে রেখে ইসলাম গ্রহণ করে ফেলুন। এবং আল্লাহর নিকট প্রার্থনা করুন। আল্লাহ আপনার মনের মানুষকে আপনার সান্নিধ্যে এনে দিবেেন বলে আশা রাখি। হয়তো আপনি মুসলিম হবেন কি হবেন না- এ ব্যাপারে সে সন্দিগ্ধ। তাই সে আগ্রহবোধ করছে না। তাই আমরা আপনাকে বিনীত অনুরোধ করবো, আপনি একনিষ্ঠ চিত্তে ইসলাম গ্রহণ করে ফেলুন। আমরাও আল্লাহর নিকট প্রার্থনা করবো, আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy