বিবাহিত মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করলে কি কোন সমস্যা হবে?
অামার বয়স অাঠার বছর, ইন্জিনিয়াররিং ফাস্ট সেমিস্টারে পড়ি।অাগে নানা ভুল ধারনা বসত হস্তমৈথুনে এডিক্টেড ছিলাম কিন্তু এখন ছেড়ে দিছি। মূল কথায় অাসি, আমি জীবনে কখনো কোন মেয়ের সাথে সেক্স করি নাই এমন কি কোন মেয়ের শরীরে হাত ও দিই নাই পর্নোগ্রাফিতেই দেখে সব জানি। দেখতে অতটা খারাপ না, স্মার্ট। আমার এক কাজিন অাছে অামার ২ বছরের বড়, বিয়ে হইছে অাজ প্রায় ৪ বছর, একটা বাচ্চাও অাছে ওর, ও অনেক অাগ থেকেই অামি দেখতাম অামাদের বাসায় অাসলে নানা ছলে অামার গায়ে হাত দিত, ওড়না ছাড়া অামার কাছে অাসত কথা বলতে অাবার মাঝে মধ্যে এসেই অামার পাশে শুয়ে যাইত ফিল করতাম ও অামার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই বাট তাকে বুঝতে দিতাম না, এড়িয়ে চলতাম সবসময়। কিন্তু ইদানিং হস্তমৈথুন ছেড়ে দেওয়ার কারনে অামার সেক্সুয়ালি খুব কষ্ট হচ্ছে, খুব খুব ইচ্ছে করতেছে কারো সাথে শারীরিক সম্পর্ক করি।
অাজ ২ দিন ও অামাদের বাসায় অাসে অাজ দুষ্টামি করে ওকে টেষ্ট করছি অামার ধারনা সত্য কিনা জানার জন্য অার অাসলেই তাই, ও সবুজ সিগন্যাল দিচ্ছে...
এখন অামার প্রশ্ন হচ্ছে অামি যদি ওর সাথে সেক্সুয়ালি কিছু করি তাহলে এটা অামার সাস্থের জন্য ভাল হবে না কি খারাপ? অার আমি তো এখনো বিয়েও করি নাই এখন যদি ওর সাথে এগুলা করি তাহলে ভবিষ্যতে অামার কোন সমস্যা হবে?
অার অামার মনে হচ্ছে অামি যদি ওর সাথে এগুলা করি তাহলে অামার পিওরিটি তো নস্ট হয়ে যাবে... বউকে ও গর্ব করে বলতে পারব না অামি শতভাগ পবিত্র, এ অবস্থায় কি ওর সাথে এগুলা করব? আর ও অামার কাছে আসলেই করতে মন চাই কিন্তু এগুলার কারনেই বুঝতেছিনা কি করব এদিকে আমার ও খুব ইচ্ছে করতেছে..
প্লিজ ভালো কোন সমাধান থাকলে দিন।
1 Answers
উভয়ের সম্মতিতে সংঘটিত অবৈধ শারীরিক সম্পর্কের দুটি ধরণ রয়েছে- একটি অবিবাহিত যুগলের মাঝে হয় যা ইংরেজিতে Fornication নামে পরিচিত, অপরটি বিবাহিত-অবিবাহিত কিংবা পরস্ত্রী/পরপুরুষের সাথে হয়, ইংরেজিতে একে বলে Adultery.
দুটি বিষয়ই ধর্মীয়, নৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে ঘৃণ্য অপরাধ হিসেবে স্বীকৃত। এর মধ্যে দ্বিতীয়টি আবার প্রথমটির তুলনায় হাজারগুন বড় অপরাধ।
বিস্তারিত কিছু বলার চেয়ে আপনাকে এ বিষয়ে ধর্মীয় দিকনির্দেশনা কি তা বলি-
ইসলামে Fornication এর শাস্তি ১০০ দোররা, আর Adultery'র শাস্তি মৃত্যুদণ্ড।
বুঝতেই পারছেন আপনার বিবেচনাধীন অপরাধের তীব্রতা কতটুকু!
তাছাড়া ইসলামিক বিশ্বাস মতে একজন পুরুষ, স্ত্রী হিসেবে তার অনুরূপ স্বভাবের কোনো নারীকে পাবেন। ভেবে দেখুন, আপনার স্ত্রী যদি আপনার অজান্তে অন্যকারো সাথে শারীরিক সম্পর্কে মিলিত হয় তাহলে আপনার কাছে কেমন লাগবে?
আপনার এই মুহুর্তে করণীয় হলো আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা, তিনি যেনো আপনাকে সংযত থাকার তৌফিক দেন। আর পাশাপাশি আপনার কাজিনের সাথে কথা বলা এবং দেখা করা সম্পূর্ণ বন্ধ করে দিন। শেষ কথা হিসেবে তাকেও একটু সতর্ক করুন, নিজ স্বামীর প্রতি বিশ্বস্ত থাকতে বলুন।
নিজেকে পবিত্র রাখলেই পবিত্র স্ত্রী, তথা সুখের সংসারের দেখা পাবেন। নতুবা ভাগ্যকে দোষারোপ করা ছাড়া উপায় থাকবেনা। তাছাড়া আপনার এই একটি সম্পর্ক ভবিষ্যতে আপনাকে আরও অনৈতিক সম্পর্কে জড়ানোয় উৎসাহ জোগাবে, যা কিনা একটা সময় আপনার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। মাদক ও যৌনতার নেশা মস্তিষ্কের একই অঞ্চল দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ একবার আসক্ত হয়ে পড়লে নিজেকে ছাড়িয়ে নেয়া দুষ্কর হয়ে পড়বে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy