ইউটিউব বিষয়ে কিছু জানার ছিলো?
১. ইউটিউব থেকে কিভাবে টাকা কামানো যায়?
২. ইউটিউব চ্যানেল খুললে কি আমার কাছ থেকে কোন টাকা কেটে নিবে?
৩. ইউটিউবে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত টাকা কামানো যায়?
৪. ইউটিউব চ্যানেল এর নাম পরির্বতন করলে কি কোন সমস্যা হয়?
দয়া করে আমার চারটি প্রশ্নের উত্তর দিন?
1 Answers
১। ইউটিউব থেকে কিভাবে টাকা কামানো যায়?
উত্তরঃ সিম্পলি একটা চ্যানেল খুলবেন। চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড (নিজের তৈরি) করবেন।
যখন চ্যানেলের মোট ভিউ ১০ হাজার+ হবে তখন এডসেন্সের জন্য আবেদন করতে পারবেন। (এডসেন্স হচ্ছে তারা, যারা আপনাকে টাকা দিবে।)
আপনার আবেদন এক্সেপ্ট হলেই টাকার বিষয়টা আসবে। তখন আপনর ভিডিও তে তারা কিছু এড দিবে। এই এডে ভিউয়ার রা যত ক্লিক করবে, সেই হিসেবে আপনাকে তারা কিছু টাকা দিবে। অর্থাৎ, ভিডিও তে ভিউ যত বেশি, এড ক্লিকও তত বেশি। এড ক্লিক যত বেশি, আপনার আয় ও তত বেশি। এভাবে যখন আপনার চ্যানেলে ১০০ ডলার হবে। তখন টাকা উঠাতে পারবেন।
২। ইউটিউব চ্যানেল খুললে কি আমার কাছ থেকে কোন টাকা কেটে নিবে?
উত্তরঃ নাহ। তারা আপনার কাছ থেকে চ্যানেলের জন্য কোন টাকা নিবে না। তবে নেট ব্যবহারে জন্য আপনার কিছু খরচ তো হবে।
৩। ইউটিউবে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত টাকা কামানো যায়?
উত্তরঃ সর্বোচ্চ আর সর্বনিম্ন এমাউন্ট টা আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব না। এটা নির্ভর করে আপনার কাজের উপর/আপনার কন্টেন্ট এর উপর/ভিডিও কোয়ালিটির উপর। বাংলাদেশে অনেক সফল ইউটিউবার আছেন যাদের মাসিক ইনকাম ১ লাখের উপরে।
৪। ইউটিউব চ্যানেল এর নাম পরির্বতন করলে কি কোন সমস্যা হয়?
উত্তরঃ এর উত্তর হবে না আবার হ্যা।
না এজন্য বলছি, যদি আপনি চ্যানেলের নাম চেঞ্জ করেন এতে আপনার
চ্যানেলের কোন ক্ষতি হবে বা আপনর চ্যানেল ব্যান করে দিবে না।
আর হ্যা বলছি এই কারনে, মনে করেন আপনার চ্যানেলে ১০-২০ হাজার বা আরো বেশি সাবস্ক্রাইবার আছে। এবং আপনর প্রতিটা ভিডিও ভালই ভিউ হচ্ছে। ঠিক এই সময় যদি আপনি চ্যানেলের নাম পরিবর্তন করে ফেলেন তাহলে কি হবে!
আপনার ভিউয়ার্স রা বিভ্রান্তিতে পড়ে যাবে। হঠাত করে ভিডিওর ভিউ কমে যাবে। কিছু সাবস্ক্রাইবার হারাবেন। চ্যানেলে র্যাংকিং করবেনা। এই সমস্যা গুলো হতে পারে যদি আপনি চ্যানেলের নাম চেঞ্জ করেন।
আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy