1 Answers
আপনি ২A এম্পিয়ার চার্জার দিয়ে চার্জ করলে কোনো সমস্যা হবে না। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি।
মোবাইল চার্জারগুলো কনস্ট্যান্ট ভোল্টেজ টাইপ, কনস্ট্যান্ট কারেন্ট টাইপ না। এর মানে হলো, আপনি এতে যে লোডই লাগান না কেনো, চার্জারের গায়ে যে ভোল্টেজ আছে, লোডেও সেই ভোল্টেজই দেবে। এরপর লোডের রেজিস্টেন্স বা ইম্পিডেন্সের উপর নির্ভর করবে সে চার্জার থেকে ঠিক কতো এম্পিয়ার কারেন্ট নেবে।
এর মানে এই নয় যে, কোনো চার্জারে 5V, 500mA লেখা থাকলে লোডের মধ্য দিয়ে (এক্ষেত্রে মোবাইল) 500mA কারেন্টই পাঠাবে। বরং মোবাইলকে সে 5V দেবে, তারপর মোবাইলের ইম্পিডেন্সের উপর নির্ভর করে তার কতটুকু কারেন্ট দরকার, তা নেবে। মোবাইল যদি 300mA কারেন্ট চায়, তাহলে চার্জার অনায়াসেই তা দিয়ে দেবে। কিন্তু 500mA এর বেশি চাইলে আর দিতে পারবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy