1 Answers
মহিলারা সাধারণত কত বছর বয়স পর্যন্ত নিজ গর্ভে সন্তান ধারণ করতে বা জন্মদানে সক্ষম থাকেন এই প্রশ্নের একই উত্তর সব মহিলার ক্ষেত্রে খাটবে না। আমাদের দেশে মহিলাদের ৪৫-৫০/৫২ বছরেই সাধারণত রজঃনিবৃত্তি বা Menopause ঘটে। এর পর মহিলারা সন্তান ধারণে অক্ষম হয়ে পড়েন। কিন্তু অনেকেই হয়তো জানেন না আমাদের দেশের অধিকাংশ মহিলাদের মধ্যে বয়স ৩৫ এর পর থেকেই Menopause বা রজঃনিবৃত্তির বিভিন্ন লক্ষণ প্রকাশ পেতে থাকে। তাছাড়া অনেকেই আবার এই বয়স থেকেই জরায়ু এবং ডিম্বাশয়ের নানা প্রকার রোগে আক্রান্ত হতে থাকেন। সব দিক বিবেচনা করলে দেখা যায় বয়স ৩৫ এর পর থেকেই বহু নারী সন্তান জন্ম দানে সক্ষমতা হারাচ্ছেন। এটা মেডিক্যাল থিওরী নয় বরং ডাক্তারের বাস্তব অভিজ্ঞতা। তবে সাধারণত আমরা বলে থাকি Menarchae থেকে Menopause পর্যন্ত মহিলারা সন্তান জন্মদানে সক্ষম থাকেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy