সর্দি কি খাবার পানিতে সমস্যা থাকলে হয়?
আমার নতুন বাসার আসছি প্রায় ৬ মাস হবে, এখানে আসার পর থেকে সব সময় সর্দি লেগেই থাকত,যদি সর্দির ট্যাবলেট খাই শুধু সেইদিন একটু কম হয়, ঠিক তার পরের দিন আবার সর্দি চলে আসে, এভাবে কয়েকদিন একটানা সর্দির ট্যাবলেট খেতে খেতে বুকে কফ জমে যায়, তখন শ্বাস নিতে গেলে শ্বাসনালিতে ঘর ঘর শব্দ হত, অবশেষে জেলা সদর হসপিটালের ডাক্তার অ্যামোক্সাসিলিন সহ বেশ কিছু ঔষধ খেতে বলেন, ১ সপ্তাহ ধরে ডোজ কম্প্লিট করার পরে কয়েকদিন পরেই আবার সেই আগের মতই সর্দি চলে আসে, সবসময় নাক দিয়ে পানি পড়ত,আর একটা নাক বন্ধ থাকত,মাঝে মাঝে দুই নাকই বন্ধ থাকত,চোখ দিয়ে পানি পড়ত,আর এক বার হাচি শুরু হলে ১০/১৫ টা করে হাচি উঠত, খুব ক্লান্ত হয়ে পড়তাম, বাইরে গেলেই মাস্ক ব্যবহার করতাম,ঠান্ডা খাবার এডিয়ে চলতাম তবুও... একটা কথা বলে রাখা ভালো এখানকার টিউবওয়েলের একটা মাত্র পাইপ ব্যবহার করেই পানি তোলা হয়, সাথে পানিতে প্রচুর দূর্গন্ধ আর লালার মত হালকা আঠালো অনুভুতি হয়, কয়েকদিন ধরে পানি ফুটিয়ে পান করছি,আর ঠান্ডা খাবারও এড়িয়ে চলিনা তবুও আমি এখন সম্পূর্ণ সুস্থ.. তবে সরাসরি যদি এই পানি পান করি তাহলেই সর্দি লেগে যায়,।।। এখন আমার প্রশ্ন হলো যে, পানির কোনো সমস্যার কারনেই কি এমন হচ্ছিল আমার?????
2979 views
2 Answers
সর্দি ভাইরাসঘটিত সংক্রামক ব্যাধি। আপনার পাইপ লাইনের পানিতে প্রচুর ভাইরাস ব্যক্টেরিয়া থাকতে পারে। তাছাড়া আপনার ইমিউনিটি সিস্টেম দুর্বল। তাই দ্রুত আপনি এতে আক্রান্ত হয়ে যান।এ পানি ও পাইপ লাইন পরিবর্তন করে বিশুদ্ধ পানির ব্যবস্থা করুন। স্যাঁতসেঁতে জায়গা থেকে দূরে থাকুন। ভিটামিন সি ও ভিটামিন জাতীয় খাবার বেশি খান।আপনার সমস্যা আর হবে না। হ্যা আপনার সমস্যাটি হয়তো আপনার বাসার পানির কারনেই হচ্ছে।
2979 views
Answered