1 Answers
রক্ত পাতলা করার ঔষধটা আসলে কী?
এটি এমন এক ধরনের ঔষধ যা রক্তের উপর প্রভাব ফেলে, জমাটবদ্ধ রক্তকে ভেঙ্গে দিতে সাহায্য করে। রক্ত জমাট হয়ে থাকলে স্বাস্থ্য সমস্যা তৈরি হয়। বিশেষ করে সংবহনতন্ত্রের সাথে জড়িত বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যায় যারা ভোগেন তাদের ক্ষেত্রে জীবন রক্ষাকারীর ভূমিকায় কাজ করে এই ঔষধগুলো।
ব্লাড থিনার বা রক্ত পাতলা করার ঔষধ দুই ধরনের হয় :
একঃ হেপারিন বা ওয়ারফেরিন এর মত অ্যান্টিকোঅ্যাগুলেন্ট যা শরীরে রাসায়নিক প্রতিক্রিয়া সৃষ্টি করে রক্ত জমাট বাঁধার সময়কে বৃদ্ধি করার জন্য।
দ্বিতীয়টি হচ্ছে অ্যাসপিরিন এর মত অ্যান্টিপ্লেটলেট ড্রাগ যা প্লেটলেট বা অণুচক্রিকাগুলোকে একত্রিত হতে এবং ঝোপের মত গঠন তৈরি করতে বাঁধা দেয়। ডিপ ভেইন থ্রম্বোসিস, হার্ট অ্যাটাক, স্ট্রোক, রক্ত জমাট বাঁধা এবং আরট্রিয়াল ফাইব্রিলেশন এর মত বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যায় সারা পৃথিবীর লক্ষ্য লক্ষ্য মানুষ এই ঔষধগুলো ব্যবহার করেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy