1 Answers
সুগন্ধি ব্যবহারের কিছু নিয়ম : *জায়গা বুঝে সুগন্ধি নির্বাচন করুন। কোথাও যাওয়ার আগে বুঝে নিন সেখানে কেমন সুগন্ধি ব্যবহার করা ভালো; *বদ্ধ স্থানে হালকা ধরনের সুগন্ধি এবং খোলা স্থানে কড়া সুগন্ধি ব্যবহার করতে পারেন; *অতিরিক্ত সুগন্ধি ব্যবহার করবেন না। এর ঘ্রাণে অন্য কারও সমস্যা হতে পারে। এমনকি সে অসুস্থও হতে পারে; *আপানার ব্যক্তিত্বের সঙ্গে মিলিয়ে সুগন্ধি ব্যবহার করুণ। আগে জানুন আপনার কোন ঘ্রাণ পছন্দ। মিষ্টি অথবা ফুলেল কোনোকিছু অথবা তীব্র ও ঝাঁঝালো কিছু, যাই হোক না কেন নিজের কথা চিন্তা করে নির্বাচন করুন; *যে ব্র্যান্ডের সুগন্ধি আপনার পছন্দ সেটাই কিনুন। অন্যের পছন্দের ব্র্যান্ড না কেনাই ভালো; *যে সুগন্ধির ঘ্রাণ অন্যের গায়ে ভালো লাগছে তা আপনার গায়ে ভালো নাও লাগতে পারে। তাই সুগন্ধি কেনার আগে নিজের ত্বকের ওপর পরীক্ষা করে দেখে নিন; *সুগন্ধি কোথায় ব্যবহার করবেন সেটিও গুরুত্বপূর্ণ। ভালো ঘ্রাণ পেতে চাইলে হাতের কবজি, কানের পিছনে এবং গলায় দিতে পারেন। তাহলে ঘ্রাণ বেশিক্ষণ স্থায়ী হবে; *কর্মস্থলে খুব বেশি তীব্র ঝাঁঝের সুগন্ধি ব্যবহার না করাই ভালো। অন্য সহকর্মীরা বিরক্ত হতে পারে; *অনেকই ঘামের মধ্যে সুগন্ধি ব্যবহার করে। এতে উৎকট গন্ধ তৈরি হয়। অন্যদেও কষ্টের কারণ হয়; *কাপড়ে সুগন্ধি ব্যবহার করবেন না। এতে কাপরের সুতা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে; *শরীরে সুগন্ধি অনেকক্ষন স্থায়ী হয়; *সুগন্ধি ব্যবহার না করে রেখে দিলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। পুরনো সুগন্ধি ব্যবহার করে লোকজনের সামনে না যাওয়াই ভালো।