1 Answers
জলপাই কাঁচা ও পাকা অবস্থায় খাওয়া যায়। এর খাদ্যউপাদান সরাসরি শরীরে গৃহীত হয়। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, লৌহ ও শর্করা বিদ্যমান। জলপাই আমাদের দেহের ভিটামিন এ. সি. অভাবজনিত রোগ থেকে রক্ষা করে। বিশেষ করে চামড়ার, চোখের হাড় ও দাঁতের নানা সমস্যা দূর করে।
১০০ গ্রাম খাবার উপযোগী জলপাইয়ের পুষ্টি উপাদান নিম্নরূপ : খাদ্য শক্তি ১৪৬ কিলোক্যালরি, শর্করা ১৬.২ গ্রাম, আঁশ ৩.৩ গ্রাম, আমিষ ১.০৩ গ্রাম, ভিটামিন-ই ৩.৮১ মিলিগ্রাম, ভিটামিন কে-১.৪ আইইউ, আয়রন ৩.১ মিলিগ্রাম, ক্যালসিয়াম ৫২ মিলিগ্রাম, পটাশিয়াম ৪২ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ১১ মিলিগ্রাম।
2857 views
Answered