1 Answers

ব্যালানাইটিস ডায়াগনসিস খুব সহজ। দেখেই অভিজ্ঞ চিকিৎসক ডায়াগনসিস করতে পারেন। তবে নিশ্চিত হবার জন্য ল্যাবটেস্ট করা হয়। অক্রান্ত স্থানে যদি ক্ষত থাকে তবে সেখান থেকে রস নিয়ে পরীক্ষা করে জীবাণু সনাক্ত করা হয়। রক্ত ও প্রস্রাব পরীক্ষা করা হয় ডায়াবেটিস আছে কিনা জানার জন্য কারণ ডায়াবেটিসের সাথে রোগটির সম্পর্ক বেশ ঘনিষ্ট। এসব কিছু করেও ডায়গনসিস করা না গেলে বায়োপসি করা হয়। যদি জীবাণু দিয়ে ব্যালানাইটিস হয় তবে তার চিকিৎসা করলে সমস্যাটি ভাল হয়ে যায়। ফাইমোসিস থাকলে ব্যালানাইটিস হয়। তাই অপারেশন করিয়ে প্রিপিউস বা লিঙ্গের অগ্রত্বক কেটে ফেলা হয়। পরিষ্কার-পরিচ্ছিন্ন থাকলে এবং এলার্জি জাতীয় পদার্থ থেকে দূরে থাকলে অনেকটাই এ রোগ প্রতিরোধ করা যায়।

2249 views Answered

Related Questions

Next steps