সবসময় কি মা বাবার কথা শুনতে হবে?
1 Answers
আপনি যদি ইলেক্ট্রিকের কাজ জানেন,তাঁহলে,আপনার দেশের কাজ করাই সবচেয়ে উত্তম কাজ হবে।আপনার মা বাবা বলছে,বিদেশ যাওয়ার কথা, আপনার মা বাবা মনে করছে, বিদেশ গেলে আমার ছেলে অনেক সুখে থাকবে,ভাল থাকবে এ ধারনা প্রায় সবার মা -বাবারই থাকে। কিন্তু বিদেশ মানে,যে কত কষ্ট,কেউ যদি একবার নিজে চোখে না দেখলে বুজতে পারবে না,বিদেশ ভাল ছিল এখন নয় ১০-১৫ বছর তাঁর আগে। এখন কার বিদেশ অনেক কষ্টের বিশ্বাস না হলে পরিচিত কেউ থাকলে, জিজ্ঞাস করবেন, সে সত্য কথা যদি বলে তাঁহলে বুঝতে পারবেন।এখনকার বিদেশে কাজ করবেন টাকা দিতে লেট করবে, আবার কাজও খুবই কম পাওয়া যাই।আমি একজন প্রবাসি আমি নিজের কথা বলি, কোম্পানি আমাকে ৪ মাস বেতন দেয়নি,,আমাকে বলতে কোম্পানির সবাইকে।আবার টাকার জন্য কাজ বন্ধ করে দিলে বলে বাড়ি পাঠিয়ে দিব।যাই হোক,এখন আপনার মা মনে করছে আপনি বিদেশ গেলে অনেক সুখ -শান্তিতে থাকবেন,আপনার বাবা -মা ও ভাল থাকবে, এরকম মনে করছে।এখন আপনি আপনার মা কে বোঝান যে ৫-৬ লাখ টাকা খরচ করে বিদেশে কাজ নাই, আবার, কাজ আছে টাকা নাই,এর থেকে এই টাকায় আপনি ব্যাবসার পাশাপাশি ইলেক্ট্রিকের কাজ করেন।এটাই সবচেয়ে সর্বোত্তম কাজ হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy