আমি যত বার ফরমেট দেই তত বারই আবার আমার সব ডাটা ফিরে আসে, কম্পিউটার দিয়ে অনেক বার অনেক ভাবে দয়ে দেখেছি কাজ হচ্ছে না। অনেক বার এক সাথে দিলে লেখা আসে নো পারমিশন ডিলেট  । কি করতে পারি আমি মেমোরি ৩২ জিবি হেল্প মি প্লিজ 

2933 views

3 Answers

কম্পিউটর থেকে Format দিতে কাজ হবে

2933 views

আপনি কোন বাটন মোবাইল দিয়ে ফরমাট করে দেখতে পারেন।আাশা করি কাজ হবে।

2933 views

আপনার মেমোরী রাইট প্রটেক্ট হয়ে গেছে। নিচের পদ্ধতিগুলো ফলো করুন। কাজ না হলে মেমোরীর আশা ছেড়ে দিন।


পদ্ধতি ০১: Diskpart এর সাহায্যে 

প্রথমেই আমরা নির্দিস্ট ফ্ল্যাস ড্রাইভ থেকে Read only attribute সরানোর চেষ্টা করবো।

সতর্কতাঃ সঠিক ফ্ল্যাস ড্রাইভের উপর আপনাকে এই কাজ করতে হবে, নতুবা আপনার হার্ড ড্রাইভের ক্ষতির জন্যে আমি দায়ি থাকবো না।

01) Start Menu > Run (অথবা Search বক্সে Run লিখে এন্টার চাপুন) > টাইপ করুন cmd > Enter চাপুন।

02) টাইপ Diskpart > Enter চাপুন > টাইপ List disk > Enter চাপুন।  আপনার List disk শো করবে।

03) এখন আপনার নির্দিস্ট ফ্ল্যাস ড্রাইভটিকে সিলেক্ট করতে হবে। যদি আপনার Flash Drive টি Disk 1 হয় (এখানে আমার ফ্ল্যাস ড্রাইভ Disk 1, তাই এটি দিয়েই আমি বুঝাচ্ছি) তাহলে টাইপ করুন Select disk 1 > Enter চাপুন। Disk 1 is now the selected disk এই লেখা আসবে।

04) আপনার সিলেক্টেড ডিস্কের Read-Only attribute clear করতে চাইলে (অর্থাৎ Write Protection Disable করতে চাইলে) টাইপ করুন attributes disk clear readonly > Enter চাপুন। Disk attributes cleared successfully লেখা আসবে। এখন আর আপনার ডিস্কটি Write Protected নয়।

[[[[05) কিন্তু আপনি যদি আপনার ফ্ল্যাস ড্রাইভটিকে Write Protection Enable করতে চান, তবে ৩ নং ধাপের পরে আপনাকে টাইপ করতে হবে attributes disk set readonly > Enter চাপুন, দেখবেন Disk attributes set successfully লেখা এসেছে।]]]]]

06) সব কাজ শেষ হয়ে যাওয়ার পর এক্সিট কমান্ড দিয়ে বের হয়ে আসুন, অর্থাৎ টাইপ করুন Exit > Enter চাপুন।

পদ্ধতি ০২: Regedit এর মাধ্যমে

Start Menu > Run (অথবা Search বক্সে Run লিখে এন্টার চাপুন) > টাইপ করুন Regedit > Enter চাপুন। Registry Editor ওপেন হবে।

HKEY_LOCAL_MACHINE এ ডাবল ক্লিক করে Expand করুন।

SYSTEM এ ডাবল ক্লিক করে Expand করুন।

CurrentControlSet এ ডাবল ক্লিক করে Expand করুন।

Control এ ডাবল ক্লিক করে Expand করুন।

এবার এখান থেকে StorageDevicePolicies সিলেক্ট করুন।

অর্থাৎ আপনি “HKEY_LOCAL_MACHINE/SYSTEM/CurrentControlSet/Control/StorageDevicePolicies” এই Path এ প্রবেশ করবেন।

যদি আপনি StorageDevicePolicies খুজে না পান তবে Control এ মাউসের রাইট বাটন ক্লিক করে New > Key সিলেক্ট করুন। এবং StorageDevicePolicies দ্বারা Rename করুন।

StorageDevicePolicies এর উপর রাইট ক্লিক করে New > DWORD (32-bit) Value সিলেক্ট করুন। এখন এটি WriteProtect দ্বাড়া Rename করুন।

[[[[[এখন যদি আপনি Write Protection Enable করতে চান, তবে WriteProtect এর উপর ডাবল ক্লিক করে Value Data তে 1 (one) দিয়ে Ok করে বের হয়ে আসুন।]]]]]]

আবার যদি আপনি Write Protection Disable করতে চান, তবে WriteProtect এর উপর ডাবল ক্লিক করে Value Data তে 0 (zero)  দিয়ে Ok করে বের হয়ে আসুন।

কাজ শেষ হলে Registry Editor ক্লোজ করে দিন।


 সবশেষে মেমোরী পূনরায় ফরম্যাট করুন।

2933 views

Related Questions