আমি একটা মেয়েকে পছন্দ করতাম,একদিন তাকে সবকিছু খুলে বলি এবং প্রপোজ করি,সে আমাকে আশ্বাস দেয় যে এখন ও তো আমরা বড় হইনি ,সময় হলে শুরু করব,নিয়মিত কথা হত মেসেন্জার এ অনেকটা প্রেম করার মতই ,প্রথম কিছু দিন প্রায় সারাদিন এবং অনেকরাত পর্যন্ত কথা হত, পরে পড়াশুনা কম পাড়া এবং পারিবারিক নানা সমস্যার কথা বলতাম এবং আমাদের বিয়ে হবে কিনা তা নিয়ে অনেক হতাশার কথা হত, আস্তে আস্তে আমাদের যোগাযোগ কমিয়ে দেয় সে,অনেক এভয়েড করতে শুরু করে, আমার অনেক খারাপ লাগত, ও যেকোনো ছেলের সাথে কথা বললেই আমার খারাপ লাগে হোক সে বন্ধু বা চাচাত ভাই। কিছুদিন যাবৎ সকালে আর এক্টিভ হয় না। দুপুর বা বিকালে অনেক কম কথা হয়। আগে যখন রাতে কথা বলতাম আর রাত গভীর হলে যত ঘুম ই পাক ও বলত ঘুম পায়নি। এখন রাতে ও কম কথা হয়। একদিন জিঙ্গেস করলাম অনেক ব্যাস্ত নাকি ?এখন আমার সাথে  কথা বলার সময় নাই? এসব নিয়েঅনেক কথা হয়। পরে ও আমাকে বলে বন্ধু হয়ে থাকতে পারলে থাকো নইলে বিদায়। আর আমি জিঙ্গেস করায় বলল আমি তোমাকে কখনও ভালোবাসার কথা বলিনি। ও কিন্ত বলছে যে সময় হলে সব হবে এবং রিক্সায় ও আমার সাথে বসছে। এখন কথা কমতে কমতে দুই একদিন দিনে কিছুক্ষন কথা হয়। আমি ওকে ফিরে পেতে চাই এবং সারাজীবন ওর সাথেই কাটাতে চাই। এখন আমি কীভাবে তাকে ফিরে পাব??

আগে কেনো আমাকে আশ্বাস দিছে এবং এখন কেনো এমন আচরন করছে আমি এসব প্রশ্ন জিঙ্গেস করছিলাম । ও বলছে আমি কোনো উত্তর দিতে বাধ্য নই এবং আর কখনো যদি এমন কিছু বলো তবে আমাকে আর ফোন বা এস এম এস দিও না। ভুলে যাওয়ার ও অনেক চেস্টা করছি কিন্তু অনেক কষ্ট হয় , পারিনা । পুরনো সবকিছু তীব্রভাবে মিছ করি। যখন সবকিছু ঠিক ছিল তখন আমি ওকে জিঙ্গেস করছিলাম আমাকে বিয়ে করার প্রমিস করতে পারবা? ও বলছিল দুই বছর পর পারব। এখন শুধু সকালে সজাগ করে দিও এই মেসেজটাই পাই এ থেকে কোনো উপায় কি আছে??

3196 views

3 Answers

জোর করে ভালোবাসা হয় না।আর মেয়েটি আপনাকে কখোনই ভালোবাসে নি,শুধু বন্ধু ভেবেছে।

3196 views

জোড় করে কখনো ভালোবাসা হয়না। সে যদি আপনাকে ভালোবাসতে না চায়, তাহলে আপনি যতই চেষ্টা করুন না কেন। তাকে কখনোই আপন করে পাবেন না। তবে মেয়েটি প্রথমত আপনার সাথে প্রেমিকের মতো আচারণ করত। কিন্তু হঠাৎ করেই তার বদলে যাওয়া। এই বদলানোর কারণ কি ? সেটা কিন্তু প্রশ্নে বলেন নি। হয়তো আপনিও জানেন না। আপনি তার সাথে সরাসরি কথা বলুন। আর প্রশ্ন করুন, কেন সে আপনার সাথে প্রথমে প্রেমিকের আচারণ করল? এখন কেন করে না? এর কারণ কি? কেন আপনাকে আশ্বাস দিয়েছিল? এগুলো জানুন। আপনি নিজে থেকেই সমস্যাটি সমাধান করতে পারবেন।

3196 views

আমি যা বলব তা নিতান্তই কটু শোনাবে আপনার কাছে।এজন্য দুঃখিত।একজন মুসলিম হিসেবে আপনার জানা প্রয়োজন বিবাহ বহির্ভূত  সকল প্রকার সম্পর্ক  হারাম এবং কবিরা গুনাহ এবং যিনাহ এর শামিল।উঠতি বয়সে আবেগের বসে আমরা এসব সমর্কে জড়াই যা আমাদের পাপের পাল্লাকে ভারী করে।এমনকি মাহারাম ব্যতীত অন্য কারো দিকে তাকানোও নিষেধ।আমরা পারিনা শয়তানের ওয়াসওয়াসার জন্য।নিজেকে হিফাযত করুন ভাই।এসব সম্পর্ক শুধু আবেগের আর চরিত্র নষ্টের।ধৈর্য  ধারণ করুন বিবাহের আগ পর্যন্ত এবং আল্লাহর হুকুম আহকাম মেনে চলুন।পড়ালেখায় মনযোগ দিন।আল্লাহ আমাদের চরিত্র  হিফাযতে রেখে সকল প্রকার অবৈধ সম্পর্ক থেকে দূরে রেখে বিবাহকে সহজ করে দিন।আমিন।

3196 views

Related Questions