অ্যাপস সম্পর্কে?
-
১ Apps কত প্রকার
-
২ কি কি
-
৩ Apps এবং browser এর কি একই জিনিস? না পার্থক্য আছে।
-
৪ apps ভার্শন বলতে কি বুঝায়। apps ভার্শন কিসের উপর নির্ভর কিরে। ভার্শন বেশি হলে ভালো নাকি কম হলে ভালো। apps লেখা থাকে ৫:৩:২ এর মানে কি
1 Answers
প্রথমেই বলে রাখা ভালো সফটওয়্যার ও অ্যাপ্লিকেশান একই বিষয় নয়। সব অ্যাপ্লিকেশানই সফটওয়্যার কিন্তু সব সফটওয়্যার অ্যাপ্লিকেশান না।
Apps হচ্ছে Software Application বা Application program এর সংক্ষিপ্ত রূপ। মোবাইল ডিভাইসের জন্য ডিজাইনকৃত সফটওয়্যার কে Mobile app বলে।
Software Application গুলোকে মূলত নির্দিস্ট কাজের জন্য ডিজাইন করা হয়। যেমন ওয়ার্ড প্রসেসিং, ডাটাবেজ প্রোগ্রাম, ওয়েব ব্রাউজার, আঁকাআকির প্রোগ্রাম, ছবি এডিটিং ইত্যাদি।
কাজের ধরন অনুযায়ী Software Application কে বিভিন্নভাগে ভাগ করে।
আর গঠনগত দিক থেকে তিন ভাগে ভাগ করা হয়।
-
Native Apps
-
Web Apps এবং
- Hybrid Apps
ব্রাউজার এক ধরনের Software Application।
ভার্শন হচ্ছে সংস্করণ। মানে বইয়ের যেমন সংস্করণ থাকে সফটওয়্যারেও তেমন সংস্করণ থাকে। একেক সংস্করণে সুবিধা যোগ করা বা বাদ দেয়া বা উন্নতি সাধন করা হয়।
ভার্শন বেশি মানে সুযোগ সুবিধা ও নিরাপত্তা বেশী।
সফটওয়্যার ডেভেলপমেন্ট এ Software versioning নামে আলাদা একটা চ্যাপ্টারই রয়েছে।
ভার্শনিং স্কিম বা সংস্করণ নিচের সূত্রানুসারে প্রকাশ করা হয়।
major.minor[.build[.revision]]
অথবা
major.minor[.maintenance[.build]]
তবে একেক কোম্পানি তাদের ভার্শন একেক রকম করে প্রকাশ করে।
৫:৩:২ এর মানে বলা যায়
৫. major - সফটওয়্যার এ বড় ধরনের কোন পার্থক্য নেই মানে ৫.x.x.x দেখতে একই রকম। ৬.x.x.x এ পার্থক্য আসবে।
৩. minor - সফটওয়্যার এর ভিতরে কিছুটা পার্থক্য আছে সেটা ৫.১ ও ৫.২ থেকে ভিন্ন। যেমন রঙ বা অন্য কিছুর পরিবর্তন হয়েছে।
২. maintenance- 5.3.1 এ যে সমস্যা ছিল তা সমাধান করা হয়েছে।
আশা করি বুঝতে পেরেছেন।
ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy