আপনি কি পারবেন নিজের প্রাণ রক্ষা করে বিপদ কাটাতে?
আপনি পাহাড়ের উপর একটা সমতল জায়গার মাঝখানে এসে দাঁড়ালেন। ওই জায়গাটি শুকনো গাছপালায় ভর্তি। যে জায়গা দিয়ে আপনি উঠছেন সেই জায়গা ছাড়া নামার কোনো রাস্তা নেই, হঠাৎ দেখলেন সেই রাস্তায় আগুন লেগেছে। হাওয়া যেহেতু আপনার দিকে আসছে আগুন ও আপনার দিকে আসছে। এ অবস্থায় আপনি কিভাবে বাঁচবেন ?
1 Answers
আমি একটি শুকনো ডাল যোগাড় করে তাতে আগুন নিয়ে দাবানলের থেকে আরও কিছুটা সামনে গিয়ে আগুন ধরিয়ে দিবো।
এই আগুন সামনে গাছগুলো পুড়িয়ে দিবে, ফলে দাবানল সামনে অগ্রসর হবেনা, আর হলেও ইতোমধ্যে পুড়ে যাওয়া স্থানে দাঁড়িয়ে আমি আত্মরক্ষা করতে পারবো।
বুঝতে সমস্যা হলে নিচের ছবির দিকে তাকান।
আমি আগুন নিয়ে সামনে লাগিয়ে দিলে লাল দাগ পর্যন্ত দাবানল পৌঁছানোর আগেই সামনের দিকটা পুড়ে যাবে।
আর তখন নিশ্চিন্তে সেখানে আশ্রয় নেয়া যাবে.... আর তখন নিশ্চিন্তে দাবানল পিছনে রেখে একটা সেলফি তুললেও মন্দ হয়না! :p
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy