যে বীর্য স্ত্রী লিঙ্গে ফেলা হয় তা কিছুক্ষণ পরে স্ত্রী লিঙ্গ হতে বের হয়ে আসে কেন?
সহবাসের সময় যে বীর্য স্ত্রী লিঙ্গে ফেলা হয় তা কিছুক্ষণ পরে স্ত্রী লিঙ্গ হতে বের হয়ে আসে এতে আমি চিন্তিত যে আমার বাচ্চা হবে কিভাবে? আমার লিঙ্গ কি ছোট বীর্য যথা স্থানে পৌছাতে পারি না বলে বেরীয়ে আসে? লিঙ্গের সাইজ উত্তেজিত অবস্থায় 4 “ হয়ে থাকে
14048 views
1 Answers
আপনার লিঙ্গের ধরণ স্বাভাবিক আছে। চিন্তার কোন
কারন নেই। এবং বীর্য ও সঠিক স্থানেই পরছে। আপনার
চিন্তার কারন হল বীর্য বেরিয়ে আসে কেন?
যোনিমুখ থেকে নিয়ে জরায়ু পর্যন্ত যে নালীটি বা পথটি
আছে তাকে বলে যোনিপথ। এই পথটি থাকে মিলিত বা
সংকুচিত অবস্থায়। তবে পথটি থাকে ফ্লেক্সিবল বা নমনীয়।
অর্থাৎ দুই পাশের ওয়াল মিলিত ও চাপাচাপি
অবস্থায় থাকে। পেনিস সেখানে একধরণের বল প্রয়োগের
মাধ্যমে প্রবেশ করে। তখন দুপাশের মাংসপেশি সরে গিয়ে
স্থান তৈরি হয়। আর এমন স্থানে তরল জাতীয় জিনিস না
থেকে বেরিয়ে আসাটাই স্বাভাবিক।
৫ মিলির মত বীর্য থেকে কাজে লাগে মাত্র একটি শুক্রাণু
যে সাতার কেটে জরায়ুতে প্রবেশ করে।
সবার ক্ষেত্রেই এমন হয়, সুতরাং টেনশনের কোন কারন নেই।
14048 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy