মনসুর হাল্লাস কি সঠিক পথে ছিলেন?

মনসুর হাল্লাস কি সঠিক পথে ছিলেন?তিনি নিজেকে অাল্লাহ দাবি করেন।এই সম্পর্কে প্রমান সহ উত্তর চাই।
2771 views

1 Answers

মনসুর হাল্লাজ ইতিহাস খ্যাত এক রহস্যময় পুরুষ। লোক সমাজে ওলী খ্যাত এ ব্যক্তিটির মূল নাম হুসাইন বিন মনসুর হাল্লাজ। এ ব্যক্তিটি সঠিক পথে ছিলেন কি না তা নিয়ে রয়েছে তুমুল বিতর্ক। তার আনালহক থিউরিটিই এ বিতর্কের অন্যতম প্রতিপাদ্য বিষয়। তবে তার সাথে সংশ্লিষ্ট বিবরণ, আলোচনা ও মনীষী পর্যায়ের বিদগ্ধ উলামায়ে কেরামের মন্তব্য পর্যালোচনা করলে তার সম্বন্ধে ভালো ধারণা পোষণ করাটা জটিল হয়ে পড়ে। উলামা মহলের একটি পক্ষ তাকে ওলীর আসনে সমাসীন করলেও তাদের সংখ্যা খুব বেশি নয়। তৎকালীন যুগের উলামায়ে কেরামের সর্বসম্মত ফতওয়ার আলোকে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিলো। মনসুর হাল্লাজ আনালহক তত্ত্বের যে ব্যাখ্যা প্রদান করেছিলেন তা বিদগ্ধ উলামা মহলে গৃহীত হয় নি। সারকথা তার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে না যাওয়াটাই নিরাপদ পন্থা। তাকে ওলীর আসনে বসিয়ে অতি মাতামাতি করারও কোনো প্রয়োজন নেই। আল্লাহর পক্ষ থেকে তার যা প্রাপ্তি তাই তিনি প্রাপ্ত হোন।

2771 views Answered

Related Questions

Next steps