2 Answers
আল্লাহ তাআলা কুরআন মাজিদের অনেক জায়গায় বনি ইসরাইলদের নিয়ে আলোচনা করেছেন। বনি ইসরাইল নামে অনেক বড় আলাদা স্বতন্ত্র একটি সুরা নাজিল করেছেন। বনি ইসরাইলদের দান করেছেন অসংখ্য নিয়ামাত, যার উল্লেখ রয়েছে কুরআনের উক্ত সুরাই। আল্লাহ তাআলার প্রিয় নবি হজরত ইবরাহিম আলাইহিস সালামের বসবাস ছিল ইরাক, সিরিয়া ও হিজাজে।তাঁর ঔরস থেকে সুপ্রসিদ্ধ দুটি বংশ ধারা নেমে এসেছে। যার প্রথমটি মিসরীয় স্ত্রী হজরত হাজেরার গর্ভে জন্মগ্রহণকারী হজরত ইসমাইল আলাইহিস সালাম এর মাধ্যমে, যা বনি ইসমাইলন নামে পরিচিতি। আর দ্বিতীয়টি ইরাকী স্ত্রী হজরত সারার গর্ভে জন্মগ্রহণকারী হজরত ইসহাকের পুত্র হজরত ইয়াকুব ওরফে হজরত ইসরাইল আলাইহিস সালামের মাধ্যমে। এ জাতি বনি ইসরাইল নামে পরিচিত। আর তৃতীয় স্ত্রী কাতুরার মাধ্যমে একটি বংশধারাও ছিল যা তেমন পরিচিতি পায়নি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy