আমি কি করলে এসব খারাপ লাগা এড়ানো সম্ভব?
আমি একটি মেয়েকে পছন্দ করি।একটু না, অনেক বেশিই পছন্দ করি। আমরা একটি পাব্লিক বিশ্ববিদ্যালয়ে,একই ডিপার্টমেন্ট এ পড়াশোনা করি।মেয়েটি অনেক বেশি পরদানশীন এবং যথেষ্ট ভাল। সে হয়ত প্রেম ভালোবাসায় আবদ্ধ হবে না। আমিও চাইনা আমি বিয়ের আগে কারোর সঙ্গে প্রেমে জড়াই। কিন্তু,আমি তাকে অনেক বেশি পছন্দ করি। আমি চাইনা সে আমার জীবন থেকে হারিয়ে যাক।আবার, আমি যদি তাকে আমার ভালোলাগার কথা বলতে যাই, তাহলে হয়ত সে এবং সবার কাছে খারাপ হয়ে যাব & সারাজীবনের জন্য তাকে হারাব। তাকে যদি না বলি, তার থেকে যদি কোন সারা না পাই যে সেও আমায় পছন্দ করে তাহলেও হয়ত সারাজীবন কষ্ট বয়ে বেড়াব, যেরকম টা এখন অনুভূত হচ্ছে।
আমি এখন কি করতে পারি...?বিষয়গুলা কিভাবে কাটিয়ে ওঠা যায়? আমার তাকে হারানোর কথা চিন্তা করতেও খুব কষ্ট হয়।
(তবে আমি চাইছিনা প্রেমের প্রস্তাব দিতে হবে, প্রেম আমিও পছন্দ করি না তার মতোই)
2 Answers
পৃথিবীর সব কষ্ট একদিন শেষ হলে,মনের কষ্ট সারাজীবন শেষ হয় না।মানুষের মন যেকোন কারণভেদে স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়।তখন আর সেই জায়গায় থেকে সহজেই ফিরে আসা অনেক কঠিন হয়ে পড়ে।আপনি যদি মেয়েটিকে মন থেকে ভালবাসেন,তাহলে মেয়েটি প্রথমে বলে ফেলুন, তারপর যদি না সাড়া দেয়।তাহলে তার পরিবার এবং আপনার পরিবারকে বিষয়টি বুঝিয়ে বলুন।হয়ত এ কারণে একসময় আপনাকে অনেক কষ্টের ভোগ পোহাতে হবে।
সব মিলিয়ে এ বিষয়ে অর্থাৎ যাতে সারা জীবন কষ্ট করতে না হয়, সে জন্য আমার মতামত হচ্ছে যে, আপনি দুইটি কাজ করতে
পারেন। যথা:-
- আপনি থাকে তার ব্যাপারে আপনার অবস্থা জানাবেন এবং বিয়ে করার কথা বলবেন। তবে, এই কাজটা আপনি না করে, আপনার আপন বোন দিয়ে করাবেন।
- অথবা, আপনার বোন না থাকলে বা এটা না করতে পারলে, আপনি সরাসরি তার ভাই অথবা বাবার সাথে এ ব্যাপারে কথা বলবেন। এটাই হচ্ছে, শরীয়ত মোতাবেক।
উল্লেখ্য যে, সারা জীবন অজানা ভালোবাসার চেয়ে জেনেশুনে ভালোবাসাই ভালো।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy