Lone Pair কে আকারে কাউন্ট করা হয় না?
2 Answers
-
লন পেয়ার গুলো কেবল বিকর্ষণ করে
-
বন্ড পেয়ার বিকর্ষণের সাথে সাথে বন্ধনকে-ও ধরে রাখে
দুই লন পেয়ারের মধ্যে বিকর্ষণ মান সব থেকে বেশি। বেশি বলতে অনেক বেশি
এর থেকে যথেষ্ট কম একটি লন পেয়ার ও একটি বন্ড পেয়ারের বিকর্ষণ এর মান
আর সব থেকে কম বন্ড পেয়ার - বন্ড পেয়ার বিকর্ষণ
আপনার প্রশ্ন হলো NH3-তে বা অন্যান্য যৌগের ক্ষেত্রে নিঃসঙ্গ জোড়কে আকার নির্ণয়ে গুরুত্ব দেয়া হয় কি না।
উত্তরটা হলো "না"। এটিকে গুরুত্ব দিলে NH3'র আকার চতুস্তলকীয় পিরামিড হতো, ত্রিকোণাকার পিরামিড নয়।
কোনো যৌগের রাসায়নিক গঠন উপস্থাপন করার মূল উদ্দেশ্য হচ্ছে ঐ যৌগে মৌলসমূহ কোন অবস্থায় সংযুক্ত আছে তা দেখান। নিঃসঙ্গ জোড়ের দুটি ইলেকট্রনই নাইট্রোজেনের একার, তাই এদের বন্ধনচিত্রের আকার নির্দেশনায় গণনা করা হয়না।
তবে আকার বিকৃতিতে নিঃসঙ্গ জোড়ের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে।