2 Answers
স্বর্ণ মূল্যবান হওয়ার প্রধান কারণ হলো এটি প্রাচীনকাল থেকেই বিনিময়ের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে।
সুতরাং প্রশ্নটি হওয়া উচিত "কোন বৈশিষ্টের কারণে স্বর্ণ বিনিময়ের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়?"
বিনিময়ের মাধ্যম হিসেবে পাথর, লোহা, তামা, রূপা, স্বর্ণ এগুলোই ছিলো প্রধান। লোহা এবং তামা সহজলভ্য হওয়ায় এগুলোর মূল্যায়ন কম হতো, একই কারণে প্রচুর নকল মুদ্রাও তৈরি হতে থাকে। ফলে মুদ্রাস্ফীতির শংকায় নতুন ধাতুর প্রয়োজন দেখা দেয়।
আর তখনই সামনে আসে রূপা এবং স্বর্ণ। এর মধ্যে স্বর্ণ আবার অপেক্ষাকৃত বেশি দুষ্প্রাপ্য। এর আরেকটি ইউজফুল বৈশিষ্ট্য হলো- এটি সাধারণ পরিবেশে থেকে ক্ষয় হয়না।
ক্ষয় না হওয়ার কারণে এতে খোদাই করা সিল বা লিখনি উঠে যেতোনা, আবার দুষ্প্রাপ্য হওয়ায় এটি নকল করাও সহজ ছিলোনা।
বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণের প্রচলন একটা সময় পুরো পৃথিবীতে ছড়িয়ে যায়, ফলে আজ অবধি একেই বিনিময়ের মানদণ্ড হিসেবে বিচার করা হয়।
("একটি দেশে মজুতকৃত স্বর্ণের উপর নির্ভর করেই সে দেশের টাকার মান নির্ধারিত হয়")
গয়না হিসেবে স্বর্ণের জনপ্রিয়তার পিছনেও উল্লিখিত কারণ দুটি দায়ী।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy