3 Answers
- সর্বপ্রথম সালাম দিবেন ।
- কেননাঃ হযরত যাবির (রাঃ) থেকে বর্নিত, রাসুল (সঃ) বলেছেন, তোমরা কোন কথা শুরু করার পূর্বে একে অপরকে সালাম দিবে । (বুখারি ও মুসলিম)
প্রথমে( বিসমিল্লাহির রাহমানির রাহিম) অর্থ পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ও নাস্তা-ইনুহু ও নাস্তাগফিরুহু ও নু'মিনুবিহি ও নাতাওক্কালু আলাইহি ও নাউজুবিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ও মিন সাইয়িয়াতিনা.। অর্থঃ সকল প্রশংশা আলাহর,আমরা সকলে তার প্রশংশা করছি, তার কাছেই চাই, তার কাছেই ক্ষমা চাই, তাকেই বিশ্বাস করি, তার উপরই ভরসা করি এবং আমাদের নফসের খারাপ ওয়াস-ওয়াসা ও সকল খারাপ কাজ থেকে আমরা পানাহ চাই। এরপরে, দরুদ পড়ুন,‘আল্লাহুম্মা সল্লিআলা মুহাম্মাদিউ ওয়ালা আলী মুহাম্মাদ- কামা সাল্লাইতা আলা ইবরাহিমা ওয়ালা আলী ইবরাহিমা ইন্নাকা হামিদুন মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়ালা আলী মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইবরাহিমা ওয়ালা আলী ইবরাহিমা ইন্নাকা হামিদুন মাজিদ। অর্থ: ইয়া আল্লাহ! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুহাম্মদের পরিবার এবং পরিজনের ওপর রহমত বর্ষণ করুন। যেভাবে রহমত বর্ষণ করেছেন ইবরাহিম আলাইহিস সাল্লাম ও তার পরিবার পরিজনের ওপর। নিশ্চয় আপনি প্রশংসিত ও মহান। ইয়া আল্লাহ! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুহাম্মদের পরিবার এবং পরিজনের ওপর বরকত করুন। যেভাবে বরকত নাজিল করেছেন। ইবরাহিম আলাইহিস সাল্লাম ও তার পরিবার পরিজনের ওপর। নিশ্চয় আপনি প্রশংসিত ও মহান। এরপরে আপনার কথা শুরু করুন।