ধর্ম নিয়ে?

আমি একটা মেয়েকে ভালোবাসি,সে খ্রিষ্টান ধর্মের মেয়ে,আমি যদি তাকে এবং তার পরিবারকে ইসলাম ধর্মের বিষয়ে মন থেকে বিশ্বাস করাই,তাদের আমি ইসলাম ধর্মের দিকে অগ্রসর করে,তাদের ধর্ম বদল করে আমি ঐ মেয়ে কে যদি বিবাহ করি সেইটা কি আমাদের ইসলাম ধর্মে জায়েজ আছে

2917 views

2 Answers

হ্যা ইসলাম গ্রহণের পর বিবাহ জায়েজ আছে।

2917 views Answered

হ্যাঁ, জায়েজ আছে।মুসলিম হয়ে অন্য ধর্মাবলম্বীকে বিয়ে করা প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন- ‘আর তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না, যতক্ষণ না তারা ঈমান আনে এবং মুমিন দাসী মুশরিক নারীর চেয়ে নিশ্চয় উত্তম, যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে। আর মুশরিক পুরুষদের সঙ্গে বিয়ে দিয়ো না, যতক্ষণ না তারা ঈমান আনে। আর একজন মুমিন দাস একজন মুশরিক পুরুষের চেয়ে উত্তম, যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে। তারা তোমাদেরকে আগুনের দিকে আহ্বান করে, আর আল্লাহ তার অনুমতিতে তোমাদেরকে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন এবং মানুষের জন্য তার আয়াতসমূহ স্পষ্টরূপে বর্ণনা করেন, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে।’ (সুরা আল-বাকারা, আয়াত : ২২১)  

2917 views Answered

Related Questions

ধর্ম বিষয়ক?
1 Answers 2583 Views

Next steps