নবম ও দশম শ্রেণীর বিজ্ঞানের ৫ টা বিষয় এর জন্য টেষ্ট পেপার গাইড কি কাজে লাগে?
3 Answers
টেস্ট পেপারে কমন উপযোগি প্রশ্ন আছে। প্রশ্নগুলো অনুশীলন করলে কমন পেতে পারেন। বোর্ডের প্রশ্ন টেস্ট পেপারের সাথে হুবহু মিল না থাকলে একই টাইপের প্রশ্ন আসতে পারে। তাই টেস্ট পেপারের সৃজনশীলগুলো অনুশীলন করলে সুফল পাবেন আশা করা যায়।
আপনি প্রশ্ন করেছেন যে, ( টেষ্ট পেপার সৃজনশীল প্রাকটিস এর জন্য....আবার অনেকে বলে পরীক্ষায় প্রশ্ন কমন আসার জন্য...এটা কি সত্যি?) আসলে ভাই,টেষ্ট পেপারে গুরুত্বপূর্ণ ও পরিক্ষায় আসার মত কিছু প্রশ্নের নমুনা দেওয়া থাকে,এবং বিগত কিছু সালের বোর্ড প্রশ্ন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের টেষ্ট পরীক্ষার প্রশ্ন দেওয়া থাকে। যা থেকে আপনি একটি প্রশ্নের ধরন জানা সহ অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন চিনতে পারবেন, যা আপনাকে ভালো ফলাফল অর্জনে অনেক সহায়তা করবে, তবে আপনাকে সর্বপ্রথম অবশ্যয় বোর্ড বই ফলো করতে হবে।
টেষ্ট পেপারের বিষয়ে আমার ব্যাক্তিগত মতামত হচ্ছে, এটা পড়া এতটা জরুরী নয়।
আপনি যদি মেইন বই ঠিক মত ফলো করেন এবং সাথে গাইড বই গুলা পড়েন তাহলে এক্সট্রা টেষ্ট পেপারের কোন দরকার নাই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy