4 Answers
সুতরাং আপনি নামাজ পড়ুন, আল্লাহকে স্মরণ করুন। হক্ব পথে চলুন, হক্ব রিযিক দ্বারা আহার করুন।
আমাদের সবাইকে একদিন মরে যেতে হবে এখানে বেশী ভাবা উচিত না। কেউ আগে কেউ পরে সে মারা যাবে। আমাদের উচিত সৃষ্টিকর্তার কোথায় স্মরণ রাখা এবং ভুল না করা ধর্মের পথে চলা।
ভাই সবাইকে একদিন মারা যেতে হবে এটাই চিরন্তন সত্য। আপনার মৃত্যুর সময় মহান আল্লাহ ঠিক করে রেখেছেন। তাই এটাকে নিয়ে ভয় না পেয়ে আপনি চেষ্টা করুন কিভাবে পরকালে শান্তি লাভ করবেন। আপনার চিন্তা থাকবে এটাই যে মৃত্যু যখনই হোক না কেন আপনি যেন আমল নিয়ে মরতে পারেন। তাহলে আপনি ইহকাল ও পরকালে দুই স্তরেই ভালো থাকবেন। আর আমল নিয়ে মরার মত শান্তির মৃত্যু আপনি একবারই পাবেন। তাই ভয় কে শক্তিতে পরিণত করে আল্লাহর রাস্তায় জীবনকে বিলিয়ে দিন।
এই চিন্তা তো খুভ ভালো ভাই। কারণ, বাস্তব যেটি হবে,
সেটি কে ভুলে যাওয়া একদম বোকামি। আর, মৃত্যুর কথা
স্মরণ করে, আমরা আগামীতে পা বাড়ালে, ইন-শা-আল্লাহ!
আমরা বিপথগামী হব না এবং আমরা দুনিয়া ও আখিরাতে
কামিয়াবি হব।
এ জন্য যে যে কাজ করলে, ইহকাল ও পরকালে শান্তি ও সুখ পাব।
ঠিক, সেই কাজ বা পথে আমাদের চলতে হবে। সুতরাং, এ নিয়ে
মন খারাপ করার কিছুই নেই বরং এটাই বাস্তব, এটাকেই স্মরণ
করে চলতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy