1 Answers

বিষয়টা সিনেমা-নাটকের দিকে নেয়ার প্রয়োজন নেই, বাস্তবজীবনেই এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা।

বাচ্চা না হওয়ার অনেক কারণ থাকতে পারে, আর এর জন্য নারী-পুরুষ উভয়ই দায়ী হতে পারে। 


নারীদের ক্ষেত্রে বন্ধত্বের মূল কারণসমূহ হলো-

  1. সুস্থ ডিম্বাণুর অভাব,
  2. ওভ্যুলেশন ডিসঅর্ডার,
  3. ফেলোপিয়ান টিউব ব্লকেজ,
  4. এন্ডোমেট্রিয়োসিস,
  5. দেহে অ্যান্টি-স্পার্ম অ্যান্টিবডির উপস্থিতি,
  6. হরমোনাল ডিসঅর্ডার
  7. ডিম্বাশয়ে সিস্ট সৃষ্টি হওয়া।

উপরোক্ত কারণসমূহ ডিম্বপাতে বা ডিম্বাণু নিষেকে বাধা প্রদান করে, অথবা শুক্রাণুকে ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতে দেয়না, কিংবা নিষিক্ত ডিম্বাণুর জন্য উপযোগী পরিবেশ সৃষ্টিতে বাধা দেয়।


এরকম সমস্যাগুলোর কিছু নিরাময়যোগ্য, কিছু বিকল্প উপায়ে সমাধান করা যায় আর বাকিগুলো স্থায়ী বা এখনো পর্যন্ত নিরাময়যোগ্য নয়।

4119 views Answered

Related Questions

Next steps