আমি একটি পাওয়ার ব্যাংক বানাতে চাই?
আমি একটি পাওয়ার ব্যাংক বানাতে চাই, ২০,০০০mah এর
এখন মুল কথা হলো আমাকে কত ওয়াটের অথবা ভল্টের ব্যাটারি কিনতে হবে,
বিদ্রতঃ আমি ব্যাটারির হিসাব বুঝি না, তাই আপনাদের কাছে জানতে চাইলাম,
কোন কম্পানির ব্যাটারি ভালো হবে, এবং কত দাম পড়বে প্লিজ আমাকে একটু জানালে খুশি হইবো
2819 views
1 Answers
পাওয়ার ব্যাংক বানানোর জন্য স্পেশালি কোনো ব্যাটারি বাজারে পাওয়াযায় বলে আমার জনা নেই তবে আপনি যেকোনো ব্যাটারি (আপনার সুবিধামতো ব্যবহার করতে পারেন) ব্যবহার করতে পারেন।
এর জন্য প্রয়োজন হবে একটি আইসি (7505 মানের), একটি ব্যাটারি (6V এর উপরে যেকোনো ভোল্টের), একটি USB (চার্জার এর মাথা)।
মনেরাখববেন ব্যাটারির Amp যত বেশি হবে ততো বেশি সময় নিয়ে চার্জ দিতে পারবেন।
কার্যপ্রণালী : আইসিটি হাতে নিয়ে দেখুন একদিকে একটু উচু অন্য দিকে সমান। সমান দিকটি নিচে দিয়ে টেবিলে রাখুন। এবার বামদিক থেকে গননা করন 1, 2, 3 এগুলো হচ্ছে লেগ নাম্বার।
1 নং লেগের সাথে ব্যাটারির পজিটিভ ও 3 নং এর সাথে USB এর পজিটিভ ঝালাই করেনিন এবার 2 নং লেগের সাথে ব্যাটারি ও USB. এর নেগেটিভ ঝালাই করেনিন। এবার USB মোবাইলে সংযোজন করুন আশাকরি মোবাইলের চার্জিং দেখাচ্ছে।
ব্যাটারি হিসাব :
মনেকরি আপনার পাওয়ার ব্যাংক এর ব্যাটারিটি 10 Amp 12V। তাহলে পাওয়ার বের করে নিতে হবে।
পাওয়ার = ভোল্ট × কারেন্ট = 12 × 10 = 120 W
ধরি, আপনার মোবাইলের ব্যাটারি 2000 mah
সুতরাং 2000 ÷ 1000 = 2 Amp ( M Amp থেকে সরাসরি Amp তে প্রকাশ করতে 1000 দিয়ে ভাগ করতে হয়)
5 × 2 = 10 W
120 ÷ 10 = 12
সুতরাং আপনি প্রায় 12 বার মোবাইলের ব্যটারিটি চার্জ করতে পারবেন।
2819 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy