দাঁড়ি উঠার জন্য কী করব?

আমার বয়স ১৯ বছর ২ মাস। আমার এখন ও দাঁড়ি উঠে নাই। আমার মনে হয় আমার হরমোনে কোন সমস্যা আছে। এখন আমি হরমোনের সমস্যার জন্য কোন ধরনের ডাক্তার দেখাব? ডাক্তার দেখালে কী দাঁড়ি উঠবে?

2988 views

4 Answers

১. আমলকীর তেল দ্রুত দাড়ি গজাতে সাহায্য করে। ১৫ থেকে ২০ মিনিট আমলকীর তেল দিয়ে মুখ ম্যাসাজ করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

২. দিনে দুবার মৃদু ক্লিনজার দিয়ে মুখ ধুতে হবে। মুখ ধোয়ার সময় হালকা গরম পানি ব্যবহার করুন। পরিষ্কার ত্বক দাড়ির বৃদ্ধিকে বাড়িয়ে দেবে।৩. ইউক্যালিপটাস দাড়ি বড় করতে সাহায্য করে। ইউক্যালিপটাস সমৃদ্ধ ময়েশ্চারাইজার দিয়ে ত্বক ম্যাসাজ করুন।

৪. দাড়ি ভালোভাবে এবং দ্রুত গজানোর জন্য কিন্তু ভালোভাবে ঘুম হওয়া জরুরি। এটি ক্ষতিগ্রস্ত কোষকে পুনর্গঠনে সাহায্য করে।

৫. কিছু ভিটামিন এবং মিনারেল দ্রুত দাড়ি গজাতে সাহায্য করে। খাদ্যতালিকায় ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি এবং ভিটামিন ই-সমৃদ্ধ খাবার রাখুন।

৬. প্রতিদিন ২ দশমিক ৫ মিলিগ্রাম বায়োটিন সাপ্লিমেন্ট গ্রহণ করুন। এটি চুল গজাতে কাজে দেবে। তবে যেকোনো ওষুধ গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নিন।  

৭. মানসিক চাপ কম থাকলে দাড়ি দ্রুত গজায়। তাই ধ্যান করে বা যোগব্যায়াম করে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন।  

৮. প্রোটিন-সমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় রাখুন। মাছ, মাংস, ডিম বাদাম ইত্যাদি খান। এতে দাড়ি দ্রুত গজাবে।

৯. মুখের ম্যাসাজ রক্তের চলাচলকে বাড়ায়। এটি চুল গজাতে সাহায্য করে। তাই প্রায়ই মুখে ম্যাসাজ করুন। এ ছাড়া ছয় মাস পরপর দাড়ি ট্রিমিং করুন।

উত্তরের ক্রেডিটঃ তহিরউদ্দীন

2988 views Answered

অনেকের দাড়ি দেড়ি করে উঠে এটা কোনো সমস্য না ৷ চিন্তা মুক্ত থাকুন ৷

2988 views Answered

অনেকের দেরি করেই দাড়ি ওঠে । তবে আপনার বাবা- চাচাদের যদি দাড়ি থাকে তাহলে আপনারও দাড়ি ওঠার সম্ভাবনা আছে । আর এটা যেহেতু হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয় তাই হরমোন বিশেষজ্ঞের কাছে জান । আশাকরি সুফল পাবেন ।

2988 views Answered

এটি হরমোন জনিত সমস্যা তবে আপনি নিচের কয়েকটি প্রাকৃতিক পদ্ধতি মেনে চললে ভাল ফল পাবেন ৷

2988 views Answered

Related Questions

Next steps