3 Answers
কিছু উপায় তুলে ধরলাম...
১: গ্রিন টি: মুখের খাবার জমে ব্যাকটেরিয়া তৈরি হয়। এই ব্যাকটেরিয়া মুখের দুর্গন্ধ সৃষ্টি করে। গ্রিন টি খাবার পরে পান করতে পারেন। যা মুখের ব্যাকটেরিয়া তৈরিতে বাধা দেয়।
২: তাজা ফল: ফাইবার সমৃদ্ধ ফল আপেল, পেয়ারা, গাজর ও আনারস। এই ফলগুলো দাঁতে আটকে থাকা খাদ্য কণা বের করে আনে। তাই এই ফল বেশি খেলে মুখের দুর্গন্ধ কম হয়।
৩: দুধ খাবার গ্রহণের আগে দুধ খেলে মুখের দুর্গন্ধ ভাব কম হয়। বিশেষ করে তেল মসলা জাতীয় খাবার খাওয়ার আগে দুধ বেশি কার্যকরি।
৪: ধনিয়া ও পুদিনা পাতা: দ্রুত মুখের দুর্গন্ধ দূর করতে ধনিয়া পাতা, পুদিনা পাতা চিবিয়ে খেলে সাময়িক দুর্গন্ধ দূর হয়।
৫: মুখে আদা-রসুনের গন্ধ হলে সামান্য সরিষার তেলের সাথে অল্প লবণ মিশিয়ে দাঁতের মাড়িতে ম্যাসেজ করে ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন, দুর্গন্ধ দূর হবে।
৬: সবসময় হাতের কাছের ব্যাগে বা পকেটে লবঙ্গ, এলাচ বা মৌরি রাখুন। মুখে বা নি:শ্বাসে গন্ধ ভাব মনে হলেই মুখে দিন, দুর্গন্ধ থাকবে না।
৭: বাড়িতে বানানো মাউথ ওয়াশ – পানিতে বেকিং সোডা দিয়ে মাউথ ওয়াশ প্রতিদিন নিয়মিত ব্যবহার করলে মুখের দুর্গন্ধ দূর হয়। এতে কোন পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় নেই।
৮: প্রত্যেক বার অবশ্যই খাবার পরে প্রচুর পানি খাওয়া, ভালো ভাবে কুলি করা, নিয়মিত কমপক্ষে দিনে ২ বার দাঁত ব্রাশ ও জিহ্বা পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে আমি ব্যবহার করি সেন্টার ফ্রেশ এটা ভালোই কাজ করে আমার কাছে মনে হয়
আমরা যে খাবারগুলো খাই, দাঁতের ফাঁকে আটকে থাকা সেই খাদ্যকণা খেয়ে মুখের ভেতরের জীবাণু বেঁচে থাকে। জীবাণুগুলো যখন এসব খাদ্যকণা খেতে থাকে, তখন খাদ্যকণা ভেঙে দুর্গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হয়। এই গ্যাস কথা বলার সময় দুর্গন্ধ হয়ে বেরিয়ে আসে। মুখের বিরক্তিকর দুর্গন্ধ দূর করতে: প্রতিদিন সকালে নাস্তার পরে ও রাতে শোয়ার আগে সঠিক নিয়মে দাঁত ব্রাশ করুন, শুধু দাঁত নয় জিহ্বাও পরিস্কার করুন, প্রতিবার খাবারের পর ভালোভাবে কুলকুচি করতে হবে, ঘন ঘন প্রচুর পরিমাণে পানি বা অন্য কোনো তরল পানীয় পান করুন, লালা মুখের দুর্গন্ধ দূর করে, লালা তৈরি করতে লবঙ্গ বা আদা খেতে পারেন ধূমপান ও মদ্যপান এগুলো থেকে দূরে থাকুন, মুখের গন্ধ দূর করতে চা অত্যন্ত কার্যকর, এক কাপ চায়ে কিছু পুদিনার পাতা বা লবণ দিয়ে কুলকুচি করে নিন। মুখের দুর্গন্ধ নিমেষেই দূর হয়ে যাবে। লেবু শুধু খাবারের স্বাদই বাড়ায় না, দূর করে মুখের দুর্গন্ধ।
মুখে আটকে থাকা খাবার থেকে মুখে দূর্গন্ধ হয়।রাতে খাবার পর যদি ব্রাশ করেন,তাহলে তেমন গন্ধ হবেনা।কিন্তু অনেক সময় দেখা যায় দিনে দুইবার ব্রাশ করার পরেও মুখে দুর্গন্ধ থেকে যায়।এর থেকে মুক্তি পেতে একটা সহজ উপায় অবলম্বন করতে পারেন।প্রতিদিন দুইবার ২টা করে এলাচ আর কিছু চলা খান।৫-৭ দিনেই ফলাফল পাবেন।এগুলো আমি নিজেও খাই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy