মাযহাব মানবো কেন?

অনেকে বলে মাযহাব মানার দরকার নাই। এখন কী আমি মাযহাব বাদ দিয়ে আহালে হাদিস হব।
3078 views

2 Answers

মাজহাব শব্দের অর্থ – চলার পথ ইসলামি পরিভাষায় পবিত্র আল কোরআন উল কারিম – সুন্নাহ শরিফ উনার প্রদর্শিত,রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামসিদ্দিকীন (রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম)শোহাদায়ে কেরাম (রহমতুল্লাহি আলাইহিমগন) ও সতকর্মশীল ব্যক্তিবর্গের মনোনীত পথের নামই হল মাজহাব

ভিন্ন অর্থে এটাই সিরাতে মুস্তাকিম ও সরল পথ । সুতরাং মাজহাব কোন নতুন ধর্মমতবাদ বা কোরআন সুন্নাহ বহির্ভূত ব্যক্তি বিশেষের নিজস্ব মতের নাম নয়বরং মাজহাব হল পবিত্র কোরআন শরিফসুন্নাহ(পবিত্র হাদিস শরিফ)ইজমা ও কেয়াসের  ভিত্তিতে বিভিন্ন ধর্মীয় সমস্যার প্রদত্ত সমাধান যা এ বিষয়ে বিজ্ঞ ব্যক্তিগণ প্রদান করেছেন। মাজহাব হল,কোরআন-সুন্নাহ উনাদের মতে অস্পষ্ট আয়াত শরিফ ও হাদীস শরিফ উনাদের ব্যাখ্যা মাত্র

সুতরাং  কোন ইমাম ই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কথার বাহিরে এক কদম ও দেননি । সুতরাং যেহেতু বর্তমানের চার মাজহাবই ইসলামের মুল ৪ টি ভিত্তি তথা পবিত্র কোরআন শরিফসুন্নাহ(পবিত্র হাদিস শরিফ)ইজমাও কিয়াস শরিফ উনাদেরর আলোকে প্রণীত। আর এই ৪ টি মাযহাবের ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ও সমর্থন ছিল। যা আমরা মুয়াজ (রাদ্বিয়াল্লাহু তায়ালা) উনার হাদিসের মাধ্যমে জানতে পারি। তাহলে মাজহাব মানার মানেই হলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা 
3078 views Answered

না।আপনি মাযহাব মানবেন।কারণ আমরা কুরআন ও হাদিস নিজে বুঝে এর মুল উপজীপ্য বিষয়গুলো বের করতে পারিনা।যার কারণে আমলে গলদ।আর এই সমস্যাগুলো বা কুরআন হাদীসের মুল বক্তব্যগুলো জ্ঞানিরা বের করে দেয় যাদেরকে আমরা বলি ইমাম।যেমনঃ হানাফি।তাদের দেওয়া ফর্মুলা দেখে আমরা আমল করি।উল্লেখ্য যে, তাঁরা কুরআন হাদীসের বিরোধি কোনো ফর্মুলা দেয়না।যেহেতু তাদের সহযোগিতায় আমরা আমল পরিশুদ্ধভাবে করতে পারি সেহেতু মাযহাব ত্যাগ করে আহলে হাদীস বা লা মাযহাবি হওয়ার কোনো যুক্তিসংগত কারণ নেই।

3078 views Answered

Related Questions

Next steps