কীভাবে মন থেকে নারীর প্রতি আকর্ষণ নষ্ট করে দিতে পারব?

নারীর প্রতি পুরুষের আকর্ষণ স্বাভাবিক এবং তা আল্লাহ প্রদত্ত ও তা নষ্ট করা গুনাহ|কিন্তু আমি আল্লাহর আইন মেনে চলার চেষ্টা করি|আমার বয়স যত যৌবনের দিকে যাচ্ছে ততই নারীর প্রতি আকর্ষণ অকল্পনীয়ভাবে বেড়ে চলেছে(বিশেষ করে আমাদের ক্লাসের একটি মেয়ের প্রতি)|আমি জানি যে প্রেম-ভালোবাসা হারাম ,এতে আমার পরিবার অসম্মানিত হবে,আমার বাপচাচাকে উদ্দেশ্য করে লোকে বলবে-ওর ভাইপো ওই মেয়েটার সঙ্গে প্রেম করে এইসব ভেবে আমি নিজেকে ঐ খারাপ দিকে যেতে দিতাম না কিন্তু সম্প্রতি এই আকর্ষণ অতিরিক্ত হারে বেড়ে গিয়েছে| এই আকর্ষণ কমানোর জন্য সেই মেয়েটিকে নিজের বোন মনে করার চেষ্টা করি,আরো অনেক কৌশল ব্যবহার করি কিন্তু তাতেও কিছু হয়না| কিন্তু আমার এইসব দিকে গেলে হবেনা-আমার পিতা মারা গিয়েছে তবুও পরিবার থেকে আমাকে পড়াশোনা শেখাচ্ছে আমার মা-বোনের উপর ভবিষ্যতে ভীষণ দায়িত্ব আছে, এখন আমার নিজের ভবিষ্যৎ গড়তে হবে|এই আকর্ষণ হয় তখনই যখন আমার মন ভালো থাকে এবং যখন মন  দুশ্চিন্তাগ্রস্ত থাকে তখন কোনো নারীর প্রতি একফোটার আকর্ষণ অনুভব হয়না|কেউ আমার সম্মানে একটু উল্টোপাল্টা বললেই মন দুশ্চিন্তা গ্রস্ত হয়ে পড়ে এবং দুশ্চিন্তা বাড়লে মন এতই খারাপ হয়ে পড়ে যে বেচে থাকতে ইচ্ছা করে না এবং তার সঙ্গে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়-স্মৃতিশক্তি এমন হয়ে যেন এই দেখছি ও এই ভুলে যাচ্ছি ও অন্যান্য আরো সমস্যা হয় বলে মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু ভালো থাকলেই আবার নারীর প্রতি আকর্ষণ আসে|আমার মন যখন তখন খারাপ হয়ে যায় একটু মনে আঘাত লাগা কথা হলেই|নারীর এই আকর্ষণ আমি যে নারীর থেকে দূরে থাকার চেষ্টা করি  কিন্তু তা আমার ধীরে ধীরে তার কাছে নিয়ে যাচ্ছে|তাই আমি মন থেকে নারীর আকর্ষণ মুছে ফেলতে চাই কিন্তু তা সম্পূর্ণ মন থেকে এবং শরীরে যে হরমোন উৎপন্ন হয় তাতে কোনো ব্যাঘাত ঘটাতে চাইনা|

বিঃদ্রঃ-আমার মানসিক অবস্থা ভালোভাবে বুঝে মনবিদদের মতোন উত্তর দেওয়ার চেষ্টা করুণ|


3113 views

3 Answers

আপনি রোযা রাখুন। আর সব সময় মনে মনে জিকির করতে থাকুন। সব সময় পবিত্র অবস্থায় থাকুন। ৫ ওয়াক্ত নামাজ পড়ুন। খেলাধুলা ও ভাল বন্ধুবান্ধবদের সাথে সময় অতিবাহিত করুন। ইনশাল্লাহ টিক হয়ে যাবে।

3113 views Answered
Dr Md Billal Hossain
ভিডিও কল এ রোগী দেখার সময়ঃ-
প্রতি দিন সকাল ৯টা থেকে দুপুর ১ টা ও বিকাল ৪ টা থেকে রাত ১২ টা চেম্বার এ রোগী দেখার সময়ঃ- .

আপনার ফোকাসটা অন্য দিকে ঘোরান। এবং ধর্মের পথে চলেন দেখবেন তাকে ভূলে গেছেন।

3113 views Answered

আপনাকে প্রথমে বুঝতে হবে আপনি কি চান? তুচ্ছ আকর্ষণের জন্য পরিবারকে অসম্মানিত করা নাকি ক্যারিয়ার গড়ে উজ্জল ভবিষ্যৎ গড়া। আপনি উক্ত আকর্ষণ থেকে মুক্ত হতে পারছেন না কারণ আপনার ইচ্ছা ও চেষ্টা নাই। আর যতটুকু আছে সেটা সামান্য। তাই আপনাকে প্রথমে আপনার ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে। আপনি জানেন কি? যে এই তুচ্ছ আকর্ষণের জন্য আপনি ভবিষ্যতের কত ক্ষতি করছেন। তাই আর না এখন থেকে তওবা করে প্রতিজ্ঞা করুন এরকমটা আর করবেন না। আর যখনই এমনটি হবে তখন আপনি আপনার একমাত্র জীবনের লক্ষ্যের কথা ভাববেন। দেখবেন আর মনে পড়বেনা।

3113 views Answered

Related Questions

Next steps