2 Answers
আমার লিখা একটা কবিতা দিলাম।
--আতাউল্লাহ আহমাদ
এখনো যদি না জাগো তুমি
এলেমের সন্ধানে।
অবশেষে তব কাটবে জীবন
আফসোস ক্রন্দনে।
সময়ের দাবি সময়ে যদি
করিতে না পার পুরন।
স্বীয় অতীতকে ধিক্কার দিয়ে
ভবিষ্যত কর গঠন।
পিছুটান সব মায়ার বাঁধন
হোক শিকলে আবদ্ধ পা।
ছিড়ে ফেল সব প্রতিবন্ধকতা
সামনে বাড়ার বাধা হবে যা।
তুমি কি জানোনা ছুটে যাওয়া সময়
আসেনা কখনো আর ।
নবচেনায় শুরু কর কাজ
কী আছে বাধা সামনে বাড়ার?
সময়ের স্রোতে দিন আলো শেষে
রাত এসে করে অন্ধকার ।
ঘন আধাঁরের শেষ দিগন্তে
তুমি হবে জাতির কর্ণধার।
কবিতাঃ অস্থির অনুভুতি। জানিনা… অনুভূতি গুলো এত অদ্ভুত হয় কেনো? হঠাৎ হারানো, মনের খেয়ালে তুই ভাসিস আমার মনে! এই মনটাকে শুধু পোড়াস প্রতি ক্ষণে! কেনো? জানিনা!! অস্থির অনুভূতি গুলো শুধু জানি, তোর যত্নে গড়া অভিযোগ গুলো, আমায় অভিমানী করে তোলে। অভিমানরা তিলে তিলে গড়ে সংকল্প। আজ থেকে নাকি থাকবে তোকে ভুলে! ভুলগুলোর যত্নে বাঁধা ঘরে, অচেনা কত কষ্টের হয় চাষ। জমাট বাঁধা কষ্টের মাঝে, একাকীত্বের সহবাস। দম আটকে যখন, মনকে করছি কড়া শাসন! কষ্টরাও করুণায় করে আত্বসমর্পণ। গলতে গলতে ভেসে যায় একাকীত্বের বৃত্ত ছিরে। বাষ্প হয়ে অভিমানরাও তোর কাছেই আসে ফিরে। যেমন দিনের শেষে রাত পোহালে আমি, তোর কাছেই ফিরে আসি। তবুও মুখে পারিনা বলতে শুধু তোকেই ভালবাসি।। জানিনা কেনো!!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy