আমাকে একটি নববর্ষের জন্য সুন্দর একটা কবিতা লিখে দিন?

ছোট ভাই স্কুলের অনুষ্টানে দেবে।
3243 views

4 Answers

(হারানো বৈশাখ) বোশেখ এলে মনে পড়ে, হারিয়ে যাওয়া দিন। মায়ের হাতের পিঠার স্মৃতি মনে অমলিন। পাই না খুজে সে মিঠা স্বাদ হারালো কোথায়। স্মৃতি শুধুই জমে আছে রিদয়ের কোনায়।

3243 views Answered

নববর্ষের নতুন প্রভাতে, পাখিরা গাহিছে গান আপনবেগে বহিছে নদী, শোন নদীর কলতান । প্রভাতে সোনার বরণ রবি, উঠিয়াছে পূর্ব গগনে, মাধবী,মালতী,টগর,করবী, ফুটিয়াছে বনে বনে। ফুলে ফুলে উড়ে প্রজাপতি, সমীরণ সৌরভ ছড়ায় মাতিয়া উঠে সবাকার প্রাণ, খুশিতে হৃদয় ভরে যায় নববর্ষের এই নবীন প্রভাতে, প্রাণে জাগুক নব নব আশা। শুভ নববর্ষে আজিকে সবাই, নিও মোর প্রীতি ও ভালবাসা। ==Amarblog

3243 views Answered

বাউল গানের ছন্দে তালে,,
নতুন বছর আসছে ঘুরে।।।।
উদাসী হাওয়ার সুরে সুরে,,,
রাঙা মাটির পথ টি জুড়ে।
নতুন সূর্য, নতুন প্রান।।
নতুন সুর, নতুন গান।।
নতুন ঊষা,নতুন আলো।।
নতুন বছর কাটুক ভালো।
কাটুক বিষাদ, অমুক হর্ষ,
শুভ হোক নববর্ষ।  

3243 views Answered


এই সময় এই ক্ষন পাবে তুমি কতক্ষন

আসো তবে হাত মিলাই ,মনের সাথে মন মিলাই,

ভালবাসায় ধন্য জীবন কর তব অন্য ভুবন।

শুভ হোক শুভ, তোমার আমার নববর্ষ।

3243 views Answered

Related Questions

Next steps